ভোটের আগে কলকাতায় ভয়ঙ্কর আগুন ! সন্তোষপুর রেল স্টেশনের পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য : সন্তোষপুর রেল স্টেশনের পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ১৬ বিঘা রেললাইনের ধারে বস্তিতে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। গলগল করে প্রচুর ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত। বজবজ-শিয়ালদা শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। মহেশতলায় আক্রা সন্তোষপুর স্টেশনের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। নেচার পার্কের কাছে সেতুর নীচের এলাকায় আগুন। মাঝেরহাট পর্যন্ত চলছে ট্রেন।
আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। চারটি ইঞ্জিন আপাতত কাজ করছে। দমকল সূত্রে খবর, আরও ইঞ্জিন আসছে আগুন নেভাতে। শনিবার দুপুরে আগুন লেগেছে সন্তোষপুর রেল স্টেশন সংলগ্ন ১৬ বিঘা পুরাতন বস্তিতে। ভয়াবহ আগুন লেগেছে। একের পর এক দোকান, ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিমেষে গ্রাস করে নিয়েছে সবকিছু। আতঙ্কের পরিবেশ এলাকায়। বিভিন্ন দিক দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলবাহিনী। স্থানীয়দের একাংশের দাবি, আগুন লাগার পর দমকলে খবর দেওয়া হয়। তবে দমকলবাহিনী আসতে কিছু দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কী কারণে এই বিধ্বংসী আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখবেন দমকল কর্মীরা।
মহেশতলার সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
১৬ বিঘা রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন। স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত। রেল লাইনের উপর ধোঁয়া চলে এসেছে। ফলে এই লাইন দিয়ে ট্রেন চালানো অত্যন্ত বিপজ্জনক। তাই মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে। তারপর থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে রেল চলাচল। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগুন পুরো নিয়ন্ত্রণে এলে যখন তারা বুঝতে পারবে যে এবার ট্রেন চালানো আর বিপজ্জনক নয়, তখন পরিষেবা চালু হবে। রেল পরিষেবা বন্ধ হওয়ায় স্বভাবতই ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
ভোটের আগে নোয়াপাড়ায় বিস্ফোরণ
ভোটের ৪ দিন আগে নোয়াপাড়া থানা চত্বরে বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা চত্বর। বোমার স্প্লিনটার ছিটকে আশপাশের বাড়িতে পড়ার অভিযোগ। কীভাবে বিস্ফোরণ, এখনও নিশ্চিত নয় পুলিশ, বম্ব স্কোয়াডকে খবর। পরিত্যক্ত বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা। বিস্ফোরণে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ। বোমা ফেটেই বিস্ফোরণ, অভিযোগ স্থানীয়দের।



Post Comment