New Business Idea: প্রিয়জন হারালেও স্মৃতি অক্ষুণ থেকে যাবে চিরদিন, অভিনব বিজনেস আইডিয়া বদলে দিয়েছে জীবন! ঘরে বসেই দেদার ইনকাম
Last Updated:
New Business Idea: পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে সামান্য বুদ্ধিমত্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েও যে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, তা প্রমাণ করে দেখালেন বেলদার তরুণী সুচরিতা জানা। প্রথার বাইরে হেঁটে শুরু করেছেন নিজস্ব উদ্যোগ। বাড়িতে বসে রেজিন শিল্পকে হাতিয়ার করে হয়ে উঠেছেন সফল।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দিন বদলাচ্ছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে মানুষের রুচি ও শখ। প্রিয়জনের দেওয়া উপহার পরম যত্নে আজীবন সংরক্ষণ করা হোক বা ঘর সাজানোর নিত্যনতুন শৌখিন সামগ্রী, সব কিছুতেই এখন নতুনত্বের ছোঁয়া খুঁজছেন সাধারণ মানুষ। মানুষের এই চাহিদাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন এক তরুণী। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আটকে না থেকে, নিজের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতাকে নিপুণভাবে কাজে লাগিয়ে তিনি আজ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার এক অনন্য নজির গড়ে তুলেছেন।
Post Comment