Nepal Flash Flood: ‘লাস্ট সিন’ মঙ্গলবার রাতে, স্ত্রীকে বলা শেষ কথার পরেই সব চুপচাপ..! নেপাল গিয়ে নিখোঁজ প্রাক্তন রেলকর্মী, দুশ্চিন্তায় কাঁটা পরিবার
Last Updated:
Nepal Flash Flood: পাহাড়ের টানে বারবার বেরিয়ে পড়তেন। এবার একাই গিয়েছিলেন নেপাল ঘুরতে। কিন্তু মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে খড়গপুরের ৬২ বছরের স্বপন কুমার সিনহার কোনও খবর নেই। নেপালে ভয়াবহ বন্যা ও ধসের পর থেকে নিখোঁজ তিনি। যার কারণে গভীর দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভয়াবহ বিপর্যয়ের নেপালে গিয়ে নিখোঁজ খড়গপুরের বৃদ্ধ, চরম উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার। পাহাড়ের টান তাঁকে বারবার আপন খেয়ালে ছুটিয়ে নিয়ে যেত। কিন্তু সেই পরিচিত পাহাড়ই যে এমন ভয়ংকর রূপ নেবে, তা কে জানত! ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত গোটা নেপাল, আর সেখানেই ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন খড়গপুরের এক বৃদ্ধ। ৬২ বছর বয়সী ওই অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম স্বপন কুমার সিনহা। খড়গপুরের প্রেমবাজার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের সঙ্গে মঙ্গলবার রাত থেকে আর কোনও যোগাযোগ করতে পারছে না পরিবার। আর এই ঘটনার জেরে রীতিমত চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর আত্মীয়-পরিজনদের।

Post Comment