Nepal Flash Flood: ‘আমার মা ২১ অগাস্ট…,’ শুভেন্দুর সঙ্গে কথা শুভ্রাংশু কন্যার, এখনও ‘খোঁজ নেই’ মুকুল রায়ের পুত্রবধূর

Last Updated:

Nepal Flash Flood: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়েছে৷ নিখোঁজ ১৫০০-রও বেশি মানুষ৷ তার মধ্যে ভারতেরই শতাধিক৷ পশ্চিমবঙ্গের ৩৭ জনের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি৷ তার মধ্যে ৩২ জনের একটি দলের সঙ্গে ছিলেন শুভ্রাংশু পত্নী, যে দলের কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি৷ আজ, শুক্রবার ফের হড়পা বানের আশঙ্কা থাকায় নেপালে বন্ধ ছিল উদ্ধারকাজ৷

এখনও খোঁজ নেই শুভ্রাংশু জায়ার
এখনও খোঁজ নেই শুভ্রাংশু জায়ার

কলকাতা: নেপালে গিয়ে নিখোঁজদের পরিবারের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ জানালেন, নিখোঁজ ৩৯ জনের মধ্যে ২ জনের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলতে পারা গিয়েছে৷ তাঁদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে৷ এদিন ভিডিও কনফারেন্সে ছিলেন প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় এবং তাঁর মেয়ে৷ কৈলাস, মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়৷ এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি৷

Previous post

গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!

Next post

লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড

Post Comment

You May Have Missed