Mamata Banerjee: রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা! স্ট্রংরুমের বাইরে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ, জমায়েত সরাতে মাইকিং পুলিশের

Mamata Banerjee: রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা! স্ট্রংরুমের বাইরে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ, জমায়েত সরাতে মাইকিং পুলিশের

Last Updated:

Mamata Banerjee: স্ট্রং-রুমের বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালের বাইরেই বসেছিলেন মমতা৷ রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন তিনি৷

রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা! স্ট্রংরুমের বাইরে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ, জমায়েত সরাতে মাইকিং পুলিশের
রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা! স্ট্রংরুমের বাইরে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ, জমায়েত সরাতে মাইকিং পুলিশের

কলকাতা: স্ট্রং-রুমের বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালের বাইরেই বসেছিলেন মমতা৷ রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন তিনি৷ তাঁর গাড়ি বেরোতেই ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূলকর্মী সমর্থকরা৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা৷

সূত্রের খবর, মমতার গাড়ি বেরিয়ে যাওয়ারও পরও কিছুক্ষণ চলছে স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে পুলিশ৷ এলাকা ফাঁকা করতে এবং জমায়েত সরাতে মাইকিং পুলিশের৷

প্রসঙ্গত, কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রং রুম পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের অন্য দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন৷

অন্যদিকে, শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রচার ভ্যান কেন দাঁড়িয়ে আছে? পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা৷ অবশেষে বিক্ষোভে ভিড় খালি করতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে৷

প্রসঙ্গত, শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং কুণাল ঘোষ অভিযোগ তুলেছিলেন যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

কুণাল ঘোষ সরাসরি নির্বাচন কমিশনের নজরদারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, লাইভ স্ট্রিমিং ও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের ভেতরে কিছু মানুষ কাজ করছেন, অথচ সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই। এমনকি তাঁদের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, যাদের পরিচয় স্পষ্ট নয়, তাঁরা কার অনুমতিতে সেখানে প্রবেশাধিকার পেলেন এবং কেন তাঁদের উপস্থিতিতে কাজ চলছে? তাঁরা আমাদের অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলতে বলছেন। আমরা কেন অন্য প্রার্থীদের দায়িত্ব নেব?

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা! স্ট্রংরুমের বাইরে তৃণমূল বনাম বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ, জমায়েত সরাতে মাইকিং পুলিশের

Post Comment

You May Have Missed