Mamata Banerjee: ‘টিভিতে দেখার পর আমি নিজেই আসার সিদ্ধান্ত নিই’! কেন স্ট্রংরুম পরিদর্শনে এলেন, শাখাওয়াত থেকে বেরিয়ে জানালেন মমতা
Last Updated:
Mamata Banerjee: ইভিএমে কারচুপির আশঙ্কায় স্ট্রং-রুম পাহারায় যান খোদ মমতা৷ রাত ১২ টারও পর গণনাকেন্দ্র থেকে বেরোলেন মমতা৷ তৃণমূল নেত্রীর জানালেন, অনেক জায়গায় কারচুপির অভিযোগ পেয়ে, টিভিতে দেখার পরই তিনি নিজে আসার সিদ্ধান্ত নেন৷
কলকাতা: শাখাওয়াত মেমোরিয়ালের বাইরেই বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএমে কারচুপির আশঙ্কায় স্ট্রং-রুম পাহারায় যান খোদ মমতা৷ রাত ১২ টারও পর গণনাকেন্দ্র থেকে বেরোলেন মমতা৷ তৃণমূল নেত্রীর জানালেন, অনেক জায়গায় কারচুপির অভিযোগ পেয়ে, টিভিতে দেখার পরই তিনি নিজে আসার সিদ্ধান্ত নেন৷
স্ট্রংরুমের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘আমি এখানে এসেছি কারণ এখানে ইভিএমের একটি স্ট্রং রুম রয়েছে। আমরা অনেক জায়গায় কারচুপির অভিযোগ পেয়েছি। তাই টিভিতে দেখার পর আমি নিজেই আসার সিদ্ধান্ত নিই। আমি এখানে আসি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমাকে প্রথমে আটকে দেয়। আমি বলি, নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থীরা সিল করা ঘরের বাইরে পর্যন্ত যেতে পারেন—এটা আমার অধিকার। এরপর আমাকে ঢুকতে দেওয়া হয়। যদি কোনও কারচুপি হয়, আমরা লড়াই করব।’’
VIDEO | Outside the strong room at Shekhawat Memorial School in South Kolkata, WB CM Mamata Banerjee says, “I have come here because there is a strong room here for EVMs, we found manipulations at many places, so when I saw it on TV, I thought I should visit, I came, but the… pic.twitter.com/EbDALbY12h
— Press Trust of India (@PTI_News) April 30, 2026
প্রসঙ্গত, কারচুপির আশঙ্কায় শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমের বাইরেই বসেছিলেন মমতা৷ রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন মমতা৷ তাঁর গাড়ি বেরোতেই ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূলকর্মী সমর্থকরা৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা৷
সূত্রের খবর, মমতার গাড়ি বেরিয়ে যাওয়ারও পরও কিছুক্ষণ চলছে স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে পুলিশ৷ এলাকা ফাঁকা করতে এবং জমায়েত সরাতে মাইকিং পুলিশের৷
Kolkata,West Bengal




Post Comment