Madan Mitra: ‘মদনদা যে কোনও সময় আমাদের সঙ্গে চলে আসবেন!’ বিজেপি বিধায়ক অর্জুন সিং-এর মন্তব্যে জোর জল্পনা

Madan Mitra: ‘মদনদা যে কোনও সময় আমাদের সঙ্গে চলে আসবেন!’ বিজেপি বিধায়ক অর্জুন সিং-এর মন্তব্যে জোর জল্পনা

Last Updated:

গেরুয়া ঝড়ের মধ্যেও কামারহাটি থেকে জয় পেয়েছেন মদন মিত্র৷ এ দিন বিধানসভায় শপথ নিতে গিয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং৷

মদনকে নিয়ে জল্পনা বাড়ালেন অর্জন৷
মদনকে নিয়ে জল্পনা বাড়ালেন অর্জন৷

এক সময়ে দু জনেই ছিলেন তৃণমূলে৷ রাজ্য রাজনীতিতে দু জনেই বিতর্কিত চরিত্র৷ ফের কি একই দলে দেখা যাবে মদন মিত্র এবং অর্জুন সিং-কে?

বুধবার বিধানসভায় জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল৷ সেখানেই মদন মিত্রের সঙ্গে নোয়াপাড়ার বিজেপি বিধায়কের দেখা হয়৷ দু জনেই দুজনকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন৷ এর পরই নোয়াপাড়ার বিজেপি বিধায়কের মন্তব্যে তৈরি হয় জল্পনা৷

কামরাহাটির তৃণমূল বিমদন মিত্রকে পাশে নিয়েই অর্জুন সিং বলেন, ‘যে কোনও সময় মদন দা আমাদের সঙ্গে চলে আসবেন, ও লাভলি!’ নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুনের সিং-এর কথা শুনে হেসে ফেলেন মদন মিত্রও৷ তবে অর্জুনের মন্তব্যে সম্মতি বা আপত্তি কোনওটাই না জানিয়ে হাসতে হাসতে এগিয়ে যান মদন মিত্র৷

বরানগর, পানিহাটি, দমদম উত্তরের মতো লাগোয়া কেন্দ্রগুলি বিজেপি দখল করে নিলেও নিজের গড় কামারহাটি ধরে রেখেছেন মদন৷ অতীতে বিজেপি নেতা অর্জুন সিং-এর সঙ্গে তীব্র বাকযুদ্ধেও জড়িয়েছেন তৃণমূল বিধায়ক৷ তবে রাজ্যে পালাবদলের পর যেভাবে তৃণমূলের অন্যতম পুরনো সৈনিক মদন মিত্র এ দিন বিজেপি-র অর্জুন সিংয়ের সঙ্গে সন্ধির পথে হাঁটলেন, তাতে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে অর্জুন সিং-এর মন্তব্য৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Madan Mitra: ‘মদনদা যে কোনও সময় আমাদের সঙ্গে চলে আসবেন!’ বিজেপি বিধায়ক অর্জুন সিং-এর মন্তব্যে জোর জল্পনা

Post Comment

You May Have Missed