LPG Price Hike: মাসের প্রথমেই ধাক্কা ! বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম, দেখে নিন নতুন দাম
ইন্ডিয়ান অয়েল প্রকাশিত সর্বশেষ দরের তালিকা অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়েছে। এর ফলে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২,৭৩৮.০০ টাকা থেকে বেড়ে ২,৭৪৭.৫০ টাকা হয়েছে। চেন্নাইতেও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে। মুম্বইয়ে আগে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ছিল ২,৬৯১.৫০ টাকা, যা এখন বেড়ে ২,৭০১ টাকা হয়েছে। চেন্নাইয়ে এই সিলিন্ডার আগে ২,৯০৬.০০ টাকায় পাওয়া যেত, এখন এর দাম বেড়ে হয়েছে ২,৯১৬.৫০ টাকা। অর্থাৎ এখানে ১০.৫০ টাকা দাম বেড়েছে।
Post Comment