Lightning Death: প্রবল বৃষ্টির সঙ্গে তুমুল বজ্রপাত! মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত ২, আহত তিনজন হাসপাতালে ভর্তি
Last Updated:
Lightning Death: মুর্শিদাবাদের খড়গ্রামের বরার গ্রামে রবিবার সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবে প্রবল বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং আহত হয়েছেন আরও তিনজন। চিকিৎসা করিয়ে আর বাড়ি ফেরা হল না সাবিত্রী দেবীর। প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজ সেরে ঘরে ফেরা হল না সরানন দাসেরও।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: তীব্র গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের। অন্যদিকে, প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মুর্শিদাবাদের খড়গ্রাম। খড়গ্রামের বরার গ্রামে রবিবার সন্ধ্যায় প্রবল বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের, আহত আরও তিনজন। চিকিৎসা করিয়ে আর বাড়ি ফেরা হল না সাবিত্রী দেবীর। ঠিক তেমনই অন্যান্য দিনের মতোই রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরা হল না সরানন দাসের। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দু’জনেরই।
জানা গিয়েছে, রবিবার বিকেলে কান্দি থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামের বাসিন্দা সরানন দাস পেশায় রাজমিস্ত্রি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে কান্দি থেকে ডাক্তার দেখিয়ে নিজের গ্রামের বাড়ি বরারে ফিরছিলেন সাবিত্রী ঘোষ। মাঝরাস্তায় শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডবে তখন দাঁড়িয়ে থাকা দায়। সেই বৃষ্টি থেকে বাঁচতে খড়গ্রামের বরার গ্রামে মাঠের ধারে রাস্তার উপরে পাকুর গাছের নীচে আশ্রয় নেন সাবিত্রী ঘোষ, সরানন দাস-সহ অনেকেই।
Murshidabad,West Bengal




Post Comment