জিতু আর সৃজলার মান-অভিমান… দেখেই দুর্নিবার গান ধরলেন, ‘গল্প হল শুরু..’
কলকাতা: একটা সময়ে, সৃজলা গুহর (Srijla Guha) সঙ্গে নাম জড়িয়েছিল, দুর্নিবার সাহার (Durnibar Saha)। এই সম্পর্ক নিয়ে, বিগ বসের ঘরে-বাইরে, চর্চা কম হয়নি। প্রথমে দুর্নিবারের দুই কাছের বন্ধু, ঝিলাম গুপ্ত (Jheelam Gupta) এবং নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)। এই প্রসঙ্গ নিয়ে দুর্নিবার এবং নিরঞ্জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। এরপরে একাধিক জনের কাছেই দুর্নিবার তাঁর ও সৃজলার সম্পর্ক নিয়ে কটাক্ষ শুনেছেন। এমনকি এই ঘরে ওয়াইল্ড কার্ডে রণিতা আসার পরেও, তিনি বলেছিলেন বাইরে দুর্নিবার এবং সৃজলার সম্পর্ককে ভালভাবে দেখা হচ্ছে না। এমনকি একদিন সোনামণি সাহাও দুর্নিবারকে বলেছিলেন যে, সৃজলা নাকি সোনামণিকে জানিয়েছেন যে, দুর্নিবার সৃজলাকে জানিয়েছে নিজের ভাল লাগার কথা। এরপরেই দুর্নিবার একাধিক বন্ধুদের কাছে বলেছিলেন যে, তিনি সৃজলার সঙ্গে দূরত্ব তৈরি করবেন। আর এরপরেই, ঘনিষ্ঠতা বাড়ে জিতু এবং সৃজলার।
সৃজলার সঙ্গে ঘুরতে যাওয়ার আবদার জিতুর
সৃজলাকে একাধিকবার বলতে শোনা যায় যে, জিতু তাঁর সঙ্গে কথা বলছেন, সেই কারণেই বাড়ির কেউ জিতুর সঙ্গে কথা বলছেন না। এরপরে একের পর এক গেমের মাধ্যমে জিতু আর সৃৃজলার সমীকরণ জমে ওঠে। হামেশাই গার্ডেন এরিয়াতে বসে একসঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। এমনকি সদ্যই সৃজলা আর জিতুর মধ্যে একসঙ্গে ঘুরতে যাওয়ার কথোপকথন নিয়েও বেশ চর্চা হয়েছে। সৃজলা আর জিতু যখন একান্তে কথা বলছিলেন, তাঁদের কথায় উঠে আসে জন্মদিনে সৃজলার ঘুরতে যাওয়ার প্রসঙ্গ। সৃজলা জানান, জন্মদিনে তিনি বোনের সঙ্গে ভিয়েতনাম ঘুরতে যাবেন, এমনই তাঁর পরিকল্পনা। জিতু জানতে চান, তাঁদের টিকিট কাটা হয়ে গিয়েছে কি না? এরপরেই সৃজলা আর তাঁর তাঁর বোনের সঙ্গে ঘুরতে যাওয়ার আবদার করেন জিতু। জানান, তিনি সৃজলার বোনকেও মানিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে সৃজলা জিতুকে স্পষ্টভাবে উত্তর দেন না, তিনি অবাক হয়ে যান যে, জিতু কি ব্যক্তি-মানুষ এতটাই একগুঁয়ে? এতে জিতু জানান, তিনি এমনই।
জিতু-সৃজলার মন কষাকষি দেখে গান ধরলেন দুর্নিবার
এরপরে অবশ্য জিতু এবং সৃজলার মধ্যে মন কষাকষিও হয়েছে। জিতু এবং সৃজলার মধ্যে জুতো রাখা নিয়ে একটি মান-অভিমানের পরিস্থিতি তৈরি হয়। এতে জিতু সৃজলার সমস্ত জুতো ওপরে তুলে রেখে দেন। কিন্তু পরে সৃজলা জিতুর সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেন কিন্তু জিতু সেই কথা শোনেন না। মেজাজ হারিয়ে সৃজলাকে বেডরুমে চিৎকার চেঁচামেচিও করতে দেখা যায় কিন্তু জিতু মোটেই সৃজলার কথা শোনার মেজাজে ছিলেন না। সৃজলা যখন জিতুর সঙ্গে কথা বলতে যান এবং জিতু সেই কথা না শুনে উঠে যান, তখন গার্ডেন এরিয়াতে বসে, গান ধরেন দুর্নিবার… ‘গল্প হল শুরু.. না কি বা শেষ..’। এরপরে দুর্নিবার বলেন, এটা তাঁর ‘কর্মা’ গান। এর আগে, জিতু বলেছিলেন, দুর্নিবার তার কর্মফল ভোগ করছে। সেই কারণেই তাঁর গান মুক্তি পায় না। আর জিতুর এই কটাক্ষের উত্তর দিতেই এই কথা বলেছেন দুর্নিবার।
আরও পড়ুন: Srijla-Jeetu: ‘আমি চাইনি ভালবেসে ফেলো’.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Post Comment