Kolkata Port: কলকাতার চাপ কমাতে বড় পরিকল্পনা সরকারের, হুগলী নদীতে এই জায়গায় তৈরি হবে মিনি বন্দর

Kolkata Port: কলকাতার চাপ কমাতে বড় পরিকল্পনা সরকারের, হুগলী নদীতে এই জায়গায় তৈরি হবে মিনি বন্দর

Last Updated:

Kolkata Port: কলকাতা বন্দরের চাপ কমাতে হুগলি নদীতে তৈরি হচ্ছে বলাগড়ে তৈরী হবে মিনি বন্দর। দিন বদলের আশায় বলাগড়বাসী। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে প্রতিদিন জাহাজের আনাগোনা। পন্য বোঝাই থেকে খালাস, গাড়ি, মানুষের ব্যস্ততা জাহাজ ঘাটায়।

হুগলিতে নতুন বন্দর, Image: Representative
হুগলিতে নতুন বন্দর, Image: Representative

সোমনাথ ঘোষ, বলাগড়: কলকাতা বন্দরের চাপ কমাতে বলাগড়ে তৈরী হবে মিনি বন্দর। দিন বদলের আশায় বলাগড়বাসী। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে প্রতিদিন জাহাজের আনাগোনা। পন্য বোঝাই থেকে খালাস, গাড়ি, মানুষের ব্যস্ততা জাহাজ ঘাটায়। কলকাতা বন্দরের ভার লাঘব করতে কেন্দ্র সরকার বলাগড়ে মিনি বন্দর করার সিন্ধান্ত নিয়েছে। বর্তমানে রাজ্য ও কেন্দ্রে ডবল ইঞ্জিন সরকার।

১৯৯৬ সালে বাম সরকারের আমলে সিইএসসি বিদ্যুৎ কেন্দ্র করার জন্য ১১০০ একর জমি নিয়েছিল চাষীদের থেকে। পোর্ট ট্রাস্টেরও কিছু জমি রয়েছে, তারপর কাজ শুরু হয়েছিল। রাস্তা তৈরী হয়েছিল। সেতু, রাস্তা তৈরি হয়েছিল, ২০০০ সালের ভয়াল বন্যায় সেই ব্রীজের রাস্তা ধুয়ে নিয়ে চলে যায়। পরে বাতিল হয় বিদ্যুৎ প্রকল্প। পঁচিশ বছর ধরে সেই অবস্থায় পরে রয়েছে বলাগড়ের শ্রীপুর চর।যে চরে এখনো কয়েক ঘর বসতি রয়েছে।

শ্রীপুরে গঙ্গা প্রাকৃতিক ভাবেই বন্দরের উপযোগী। গঙ্গা থেকে অর্ধ চন্দ্রাকৃতি খারি পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে আবার গঙ্গায় মিশেছে। মাঝে যে চর রয়েছে সেখানেই হবে বন্দর।জাহাজ আসবে পন্য ওঠা নামা করবে। কর্ম ব্যস্ততা তৈরী হবে, এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে।

স্থানীয়দের কর্মসংস্থান হবে আশায় বলাগড়বাসী। পাশাপাশি বলাগড়ের গঙ্গা ভাঙন রোখা যাবে বলেও আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন আমাদের সরকার কথায় মানবিক না, কাজেও মানবিক।ইতিমধ্যেই বন্দরের কাজ শুরু হয়ে গেছে। আমাদের ভালো লাগছে এখানের ছেলে মেয়ে এখানে কাজ পাবে। কেউ পরিযায়ী বলতে পারবে না। বন্দরের জন্য আড়াই কিলোমিটার এলাকা দরকার সেটার পাশাপাশি বাকি ৪৫ কিমি এলাকাও গঙ্গাভাঙন রোখা হবে। এখানে বন্দর হলে কাজের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। ৩০ বছর আগে বিদ্যুৎ কেন্দ্র তৈরী নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, বিজেপি সরকারের হাত ধরে তা পরিনতি পাবে বন্দর স্থাপনের মধ্য দিয়ে।।

Previous post

মুখ্যমন্ত্রী শুভেন্দু হাতে রাখলেন কোন কোন দফতর? নতুন মন্ত্রীরাই বা পেলেন কোন দফতর? একনজরে রাজ্যের মন্ত্রিসভার পূর্ণ তালিকা

Next post

Post Office Superhit Scheme: পোস্ট অফিসের MIS স্কিমে ১,০০,০০০ টাকা জমা করলে প্রতি মাসে অ্যাকাউন্টে কত টাকা আসবে ?

Post Comment

You May Have Missed