Kakoli Ghosh Dastidar: শুরুতে জুড়ল ‘বহুজন’, নাম বদল হচ্ছে NCPI-এর? ছেলের ফেসবুক পোস্টে তুমুল জল্পনা, মুখ খুললেন কাকলি
Last Updated:
এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার সহ বিদ্রোহী তৃণমূল সাংসদরা৷
তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ এবার তাঁর ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের করা সোশাল মিডিয়া পোস্টকে ঘিরেই এনসিপিআই-এর নাম বদল নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা৷ নতুন দলে যোগ দেওয়ার জন্য সমাজমাধ্যমে কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে৷ সেই পোস্টেই এনসিপিআই-এর আগে জুড়েছে বহুজন শব্দটি৷ সমাজমাধ্যমে ইংরেজিতে লেখা ওই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, বহুজন এনসিপিআই দলে যোগ দিন৷

Post Comment