Jhulan Yatra 2026: মায়াপুরে দেশ-বিদেশের ভক্তের ঢল, কোথায় দেখতে পাবেন রাধা-কৃষ্ণের ঝুলন লীলা? গেলে মন ভাল হতে বাধ্য
Last Updated:
Jhulan Yatra 2026: বৈষ্ণব রীতিনীতি মেনে নদিয়ার শ্রীধাম মায়াপুর ইসকন সদর দফতরে শুরু হয়েছে ৪২তম ঝুলন যাত্রা মহোৎসব। ২৮ অগস্ট পর্যন্ত চলা এই উৎসবে সামিল হবেন দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত। এই উৎসবের ধার্মিক গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন জনসংযোগ আধিকারিক।
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে নদিয়ার শ্রীধাম মায়াপুরে অবস্থিত ইসকন সদর দফতরে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব। এই মহোৎসব চলবে আগামী ২৮ তারিখ পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও প্রাচীন ঐতিহ্য ও বৈষ্ণব রীতিনীতি মেনে শ্রীধাম মায়াপুরে ৪২ তম ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে মায়াপুর ধামে সমাগম ঘটেছে দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থীর।
Post Comment