Indian Railways: নভেম্বরের শুরুতেই ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস
যে ট্রেনগুলি বাতিল থাকবে
আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য নির্দিষ্ট দিনে বাতিল থাকবে নিম্নলিখিত ট্রেনগুলি—
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর।
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর।
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু: ৪, ৫ ও ৮ নভেম্বর।
৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু: ৩, ৬ ও ৮ নভেম্বর।
কয়েকটি ট্রেনের সম্পূর্ণ রুটের পরিবর্তে নির্দিষ্ট স্টেশন পর্যন্ত পরিষেবা চালানো হবে। ওই স্টেশন থেকেই শুরু হবে ফিরতি যাত্রা।
৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বারাভূম-আদ্রা মেমু: ৩, ৫, ৭ ও ৮ নভেম্বর ট্রেনটি পুরুলিয়া পর্যন্ত চলবে। ফিরতি যাত্রা শুরু হবে পুরুলিয়া থেকে।
৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বারাভূম মেমু: ২, ৫ ও ৮ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ফিরতি যাত্রা শুরু হবে আদ্রা থেকে।
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু: ৩, ৪, ৬ ও ৭ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে এবং ফিরতি যাত্রা শুরু করবে আদ্রা থেকেই।
১৮০২৪/১৮০২৩ গোমো-খড়গপুর-গোমো এক্সপ্রেস: ৩ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ফিরতি যাত্রাও শুরু হবে আদ্রা থেকে।
এছাড়াও, ৬ নভেম্বর ১৮৬০১ নম্বর টাটানগর-হাটিয়া এক্সপ্রেস নির্ধারিত চাণ্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল-গুন্ডা বিহার-মুরি রুট দিয়ে চলাচল করবে।
রেলের উন্নয়নমূলক কাজের জন্যই এই পরিষেবা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যাত্রীদের অসুবিধা এড়াতে যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও পরিষেবা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Post Comment