IMD Weather Forecast: কলকাতা থেকে সরতেই শান্তিনিকেতনের কাঁধে কালঘাম ঝরানো নিম্নচাপ! বাঁধভাঙা বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, জানুন লেটেস্ট আপডেট
আজ মঙ্গলবার দিনভর বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ বজায় রাখা হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে যেমন ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে, তেমনই সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, নিম্নচাপটি পুরোপুরি না সরে যাওয়া পর্যন্ত দুর্যোগ কাটার সম্ভাবনা নেই।
Post Comment