Hooghly News: স্কুটিতে করে যাওয়ার সময় আচমকা সংজ্ঞাহীন! পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বাঁচল মহিলা ও তাঁর শিশুর প্রাণ, ধন্য ধন্য করছে পরিবার

Hooghly News: স্কুটিতে করে যাওয়ার সময় আচমকা সংজ্ঞাহীন! পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বাঁচল মহিলা ও তাঁর শিশুর প্রাণ, ধন্য ধন্য করছে পরিবার

Last Updated:

Hooghly News: পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় ওই মহিলা ও তাঁর শিশুপুত্রের প্রাণ রক্ষা পেয়েছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিলার স্বামী।

মহিলাকে কালনা হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
মহিলাকে কালনা হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

গুপ্তিপাড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ গুপ্তিপাড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মানবিক উদ্যোগ। তাঁদের তৎপরতায় এক মহিলা ও তাঁর শিশুপুত্রের প্রাণ রক্ষা পেল। এই ঘটনায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই মহিলার স্বামী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা বৈদ্যপুরের বাসিন্দা চান্দ্রী মুখার্জি নামে এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে স্কুটিতে করে মগরা থেকে কালনার দিকে ফিরছিলেন। গুপ্তিপাড়া বাধাগাছির কাছে পৌঁছতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্কুটির উপরেই সংজ্ঞাহীন হয়ে যান।

বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাঁরা ওই মহিলাকে দ্রুত গাড়িতে তুলে কালনা হাসপাতালে নিয়ে যান। মহিলাকে অবজারভেশানে রাখা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছন ওই মহিলার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই দ্রুত ও মানবিক উদ্যোগের জন্য মহিলার স্বামী গুপ্তিপাড়া আউটপোস্টের এএসআই দীপঙ্কর সাহা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Hooghly News: স্কুটিতে করে যাওয়ার সময় আচমকা সংজ্ঞাহীন! পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বাঁচল মহিলা ও তাঁর শিশুর প্রাণ, ধন্য ধন্য করছে পরিবার

Post Comment

You May Have Missed