Hooghly News: গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ বিপর্যয়! সিঙ্গুরে মৃত একই পরিবারের ৪

Hooghly News: গয়া থেকে পিণ্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ বিপর্যয়! সিঙ্গুরে মৃত একই পরিবারের ৪

Last Updated:

Hooghly News: ভোররাতে সিঙ্গুরের রতনপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গয়া থেকে ফেরার পথে মৃত ডানকুনির একই পরিবারের ৪ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হুগলির সিঙ্গুরে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার পর পুলিশের সঙ্গে কথা বলছেন স্থানীয়রা
হুগলির সিঙ্গুরে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার পর পুলিশের সঙ্গে কথা বলছেন স্থানীয়রা

হুগলি: গয়া থেকে পিণ্ডদান সেরে বাড়ি ফেরার পথে হুগলির সিঙ্গুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। শুক্রবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের রতনপুর এলাকায় ডানকুনি মুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ডানকুনি থানা এলাকার বাসিন্দা পরিতোষ কীর্তনীয়া তাঁর পরিবার ও আত্মীয়-স্বজন-সহ মোট ১০ জন সদস্যকে নিয়ে একটি ১০৭ গাড়িতে করে গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলেন। ফেরার পথে শুক্রবার ভোরবেলা সিঙ্গুরের রতনপুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা চালক-সহ ১০ জনই গুরুতর আহত হন।

Previous post

গণনার আগেই বড় ধাক্কা তৃণমূলের ! ‘গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা?’ TMC যুক্তি মানলই না

Next post

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে… বিতর্কে শামির পরিবার, গুরুতর অভিযোগ বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে!

Post Comment

You May Have Missed