Holding Centre: কাজ পাওয়ার আশায় বেআইনি সীমান্ত পারাপার, শেষে বাংলাদেশীদের সব প্ল্যান বানচাল! কীভাবে অনুপ্রবেশের পর্দাফাঁস করল পুলিশ? জানুন

Last Updated:

Holding Centre: গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশি অভিযান। আটক করা হয়েছে ৬ জন বাংলাদেশী নাগরিককে। ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে। দ্রুত তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।

অবৈধভাবে প্রবেশের কারণে আটক করা হয়েছে ৬ বাংলাদেশীকে
অবৈধভাবে প্রবেশের কারণে আটক করা হয়েছে ৬ বাংলাদেশীকে

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ফের বেআইনি ভাবে ভারতে প্রবেশ। কাজের উদ্দেশ্য ভারতে প্রবেশ করতে গিয়ে হল কাল। আবারও ছ’জন বাংলাদেশীকে আটক করল লালগোলা থানার পুলিশ। বুধবার ভোরে লালগোলা থানার মধুপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমিত ভকতের নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ছ’ জনকে আটক করে পুলিশ।

Post Comment

You May Have Missed