ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত, কোন কোন পদে হবে নির্বাচন?

সন্দীপ সরকার, কলকাতা: নির্বাচন হচ্ছে না । পদাধিকারীদের মধ্যেও বড় কোনও রদবদল হওয়ার নেই । এবারের ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (AGM)-য় খুব একটা হইচই ফেলার মতো কিছু হওয়ার কথা নয় । তবে বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ করা হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় । এজিএমের দিনক্ষণ ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।

সমস্ত সদস্য ও অনুমোদিত সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বসবে ৯৫তম বার্ষিক সাধারণ সভা । বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে কোনও পরিবর্তন হয় কি না, দেখার অপেক্ষায় অনেকে । তবে সচিব, যুগ্মসচিব কিংবা কোষাধ্যক্ষ পদে কোনও বদল হওয়ার সম্ভাবনা কম । সচিব পদে সাইকিয়াই থেকে যাচ্ছেন । 

আইপিএল গভর্নিং কাউন্সিলে দুজন সদস্য অন্তর্ভুক্ত হবেন । পাশাপাশি ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি আইপিএল গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত হবেন ।

আরও পড়ুন: স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?

আরও পড়ুন: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা

সিএবির এজিএমের দিন ঘোষণা আজ

আজ, বুধবার বিকেল ৫টায় ইডেন গার্ডেন্সে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে । একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে । বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঘোষণা হবে । সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর হবে সিএবির এজিএম । সচিব (বর্তমান সচিব বাবলু কোলের বয়স সত্তর বছর পূর্ণ হয়ে যাবে বলে), যুগ্মসচিব এবং অ্যাপেক্স কাউন্সিলের একটি শূন্যপদে – মোট তিনটি শূন্যপদে নির্বাচন হবে । ৭ সেপ্টেম্বর হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । জীবনকৃতি সম্মান পাওয়ার কথা প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়ের । বর্ষসেরা ক্রিকেটার হবেন সুদীপ কুমার ঘরামি । আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বুধবারের বৈঠকে ।

Previous post

টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী

Next post

Holding Centre: কাজ পাওয়ার আশায় বেআইনি সীমান্ত পারাপার, শেষে বাংলাদেশীদের সব প্ল্যান বানচাল! কীভাবে অনুপ্রবেশের পর্দাফাঁস করল পুলিশ? জানুন

Post Comment

You May Have Missed