Golf Green Twin Body Recovery: গল্ফগ্রিনের ফ্ল্যাটে তরুণ তরুণীর রহস্য মৃত্যু, আটক দুই পুরুষ ও মহিলা সঙ্গী! মাঝেমধ্যেই চলত পার্টি, দাবি প্রতিবেশীদের

Golf Green Twin Body Recovery: গল্ফগ্রিনের ফ্ল্যাটে তরুণ তরুণীর রহস্য মৃত্যু, আটক দুই পুরুষ ও মহিলা সঙ্গী! মাঝেমধ্যেই চলত পার্টি, দাবি প্রতিবেশীদের

Last Updated:

প্রতিবেশীদের দাবি, দিলশাদ ওই ফ্ল্যাট ভাড়া নিলেও সেখানে নিয়মিত যাতায়াত ছিল মোহলি সহ আরও কয়েক জন যুবক- যুবতীর৷

গলফ গ্রিনের ফ্ল্যাটে জোড়া দেহ উদ্ধার৷
গলফ গ্রিনের ফ্ল্যাটে জোড়া দেহ উদ্ধার৷

গলফ গ্রিনের একটি ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল এক তরুণ এবং তরুণীর দেহ৷ মৃত দু জনের নাম মহম্মদ দিলশাদ এবং মোহলি সান্যাল৷ রহস্যজনক এই ঘটনায় ওই ফ্ল্যাট থেকেই একজন যুবক এবং যুবতীকে আটক করা হয়েছে৷

জানা গিয়েছে, মৃত দিলশাদের বাড়ি তিলজলা এলাকায়৷ মৃত মোহলির বাড়ি রামগড় এলাকায়৷ মৃত দিলশাদের বয়স আনুমানিক ২৬ বছর৷ মোহলি নামে মৃত তরুণীর বয়স ২১ বছর বলে পুলিশ সূত্রে খবর৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত এপ্রিল মাসে দিলশাদ গলফ গ্রিনের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন৷ মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে পার্টি হত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ওই তরুণ-তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় ওই ফ্ল্যাট থেকেই আরও তাঁদের আরও দুই পুরুষ এবং মহিলা সঙ্গীকে আটক করেছে পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক হওয়া দু জন তরুণ- তরুণীও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন৷

অতিরিক্ত মদ্যপান বা নেশা করার কারণেই ওই তরুণ তরুণীর মৃত্যু হয়েছে, না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ আটক দু জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Golf Green Twin Body Recovery: গল্ফগ্রিনের ফ্ল্যাটে তরুণ তরুণীর রহস্য মৃত্যু, আটক দুই পুরুষ ও মহিলা সঙ্গী! মাঝেমধ্যেই চলত পার্টি, দাবি প্রতিবেশীদের

Post Comment

You May Have Missed