সবচেয়ে বেশিবার আইপিএল জিতেছে কোন দল? কোন বছর কারা চ্যাম্পিয়ন? রইল তালিকা

সবচেয়ে বেশিবার আইপিএল জিতেছে কোন দল? কোন বছর কারা চ্যাম্পিয়ন? রইল তালিকা

আমদাবাদ: আইপিএল একেবারে শেষ পর্যায়ে। আজ, রবিবার, ৩১ মে আইপিএল ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্সের মধ্যে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে ফাইনাল। এবারের ফাইনালে এমন দুটি দল রয়েছে যারা আগেও খেতাব জিতেছে। যে দলই জিতুক, সেটা হবে তাদের দ্বিতীয় আইপিএল ট্রফি।

২০০৮ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ২০২৫ সাল পর্যন্ত ৮টি দল ট্রফি জিতেছে। সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের। উভয় দলই ৫ বার করে ট্রফি জিতেছে। কোন বছর কোন দল ট্রফি জিতেছে, রইল ঝলক। 

২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএল ট্রফি জয়ী দলগুলি

  • ২০০৮- রাজস্থান রয়্যালস
  • ২০০৯- ডেকান চার্জার্স 
  • ২০১০- চেন্নাই সুপার কিংস  
  • ২০১১- চেন্নাই সুপার কিংস 
  • ২০১২- কলকাতা নাইট রাইডার্স 
  • ২০১৩- মুম্বই ইন্ডিয়ান্স 
  • ২০১৪- কলকাতা নাইট রাইডার্স 
  • ২০১৫- মুম্বই ইন্ডিয়ান্স
  • ২০১৬- সানরাইজার্স হায়দরাবাদ 
  • ২০১৭- মুম্বই ইন্ডিয়ান্স 
  • ২০১৮- চেন্নাই সুপার কিংস 
  • ২০১৯- মুম্বই ইন্ডিয়ান্স
  • ২০২০- মুম্বই ইন্ডিয়ান্স 
  • ২০২১- চেন্নাই সুপার কিংস 
  • ২০২২ – গুজরাত টাইটান্স 
  • ২০২৩- চেন্নাই সুপার কিংস
  • ২০২৪- কলকাতা নাইট রাইডার্স 
  • ২০২৫- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 
  • ২০২৬- আজই নির্ধারিত হবে

সবচেয়ে সফল আইপিএল দল

  • চেন্নাই সুপার কিংস- ৫ ট্রফি (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)
  • মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ট্রফি (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০)
  • কলকাতা নাইট রাইডার্স– ৩ ট্রফি (২০১২, ২০১৪, ২০২৪)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১ ট্রফি (২০২৫)
  • সানরাইজার্স হায়দরাবাদ- ১ ট্রফি (২০১৬)
  • রাজস্থান রয়্যালস- ১ ট্রফি (২০০৮)
  • ডেকান চার্জার্স- ১ ট্রফি (২০০৯)
  • গুজরাত টাইটান্স- ১ ট্রফি (২০২২)

টানা ট্রফি জিতে RCB-র ইতিহাস গড়ার সুযোগ 

এখনও পর্যন্ত, শুধুমাত্র চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স পরপর ২টি ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছে। আরসিবি-ও ২০২৬ সালের খেতাব জিতে এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। চেন্নাই এমএস ধোনির নেতৃত্বে ২০১০ এবং ২০১১ সালে খেতাব জিতেছিল। মুম্বই রোহিত শর্মার নেতৃত্বে ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল ট্রফি জেতে। 

দুরন্ত ছন্দে আরসিবি

আরসিবি দুর্দান্ত ছন্দে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ১৪টি লিগ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, যেখানে ৫টিতে হারের সম্মুখীন হয়েছে। এই পারফরম্যান্সের সঙ্গে দল পয়েন্ট টেবিলে প্রথম স্থানে শেষ করেছিল। এরপর কোয়ালিফায়ার ওয়ানে গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে তারা।

আরও পড়ুন: বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?

Previous post

Golf Green Twin Body Recovery: গল্ফগ্রিনের ফ্ল্যাটে তরুণ তরুণীর রহস্য মৃত্যু, আটক দুই পুরুষ ও মহিলা সঙ্গী! মাঝেমধ্যেই চলত পার্টি, দাবি প্রতিবেশীদের

Next post

আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

Post Comment

You May Have Missed