Fish Farming Business: মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু ব্যবসা, আজ দু’হাতে লক্ষ্মীলাভ যুবকের! এই ফর্মুলা মানলে অভাব ভুলে যাবেন
Last Updated:
North 24 Parganas Fish Farming Business: প্রথমদিকে খুব ছোট পরিসরে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা পুঁজি নিয়ে এই উদ্যোগ শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এখন তিনি তৈরি করেছেন প্রায় ৮ থেকে ১০টি মাছের চৌবাচ্চা বা চেম্বার।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বাড়িতেই রঙিন মাছের চাষ, ব্রিডিং করে সাফল্যের মুখ দেখছেন বসিরহাটের যুবক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার আমতলা এলাকার এক যুবক নিজের উদ্যোগেই তৈরি করেছেন আয়ের নতুন দিশা। কচুয়া চক আমটোনা গ্রামের বাসিন্দা খুরশিদ আলম বাড়িতেই শুরু করেছেন রঙিন মাছের চাষ ও ব্রিডিং।
আর তাতেই মিলেছে উল্লেখযোগ্য সাফল্য। প্রথমদিকে খুব ছোট পরিসরে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা পুঁজি নিয়ে এই উদ্যোগ শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এখন তিনি তৈরি করেছেন প্রায় ৮ থেকে ১০টি মাছের চৌবাচ্চা বা চেম্বার।
সেখানেই চলছে বিভিন্ন প্রজাতির রঙিন মাছের চাষ। শুধু মাছ চাষই নয়, খুরশিদ নিজেই মাছের ব্রিডিং এর ব্যবস্থাও করেছেন। ফলে বাইরে থেকে চারা মাছ কিনতে হয় না, বরং নিজেই উৎপাদন করছেন নতুন বাচ্চা মাছ। এতে খরচ যেমন কমছে, তেমনই লাভের পরিমাণও বাড়ছে। একাধিক ধরনের রঙিন মাছ খুব অল্প খরচে উৎপাদন করতে পারছেন তিনি।
পাশাপাশি নিজস্ব উৎপাদনের কারণে বাজারে তুলনামূলক কম দামে মাছ বিক্রি করেও ক্রেতাদের আকর্ষণ করতে পারছেন। ফলে স্থানীয় বাজারে তাঁর চাষ করা মাছের চাহিদাও বাড়ছে দিন দিন। সবচেয়ে বড় কথা, এই কাজের জন্য দিনে খুব বেশি সময় দিতে হয় না। অন্যান্য কাজের পাশাপাশি সহজেই এই চাষ পরিচালনা করছেন তিনি। বর্তমানে এই উদ্যোগ থেকে প্রতি মাসে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন খুরশিদ আলম।
North Twenty Four Parganas,West Bengal



Post Comment