Durgapur Kalbaishakhi: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড দুর্গাপুর, ভেঙে পড়ল বিশাল বিশাল গাছ! অসহ্য গরমের পর অবশেষে স্বস্তি
Last Updated:
Durgapur Kalbaishakhi: দুর্গাপুরের ইস্পাত নগরী ও কাঁকসা এলাকায় বুধবার সন্ধ্যার কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়ের দাপট দেখে রাস্তাঘাটে থাকা সাধারণ মানুষজন ভয় পেয়ে যান। ভয়াবহ চিত্র ধরা পড়েছে কাঁকসার বিস্তীর্ণ এলাকাতেও।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বিগত এক সপ্তাহ সময় ধরে প্রখর দাবদাহ সহ্য করতে হয়েছে পশ্চিম বর্ধমান জেলার মানুষকে। বুধবারের সন্ধ্যার পরে কালবৈশাখী সেই দাবদাহ থেকে মুক্তি দিয়েছে। এনে দিয়েছে স্বস্তি। কিন্তু আবার এই কালবৈশাখীর জেরে লণ্ডভণ্ড অবস্থা হয়েছে ইস্পাতনগরী দুর্গাপুরের। পাশাপাশি কাঁকসা ও জঙ্গলমহল এলাকাতেও নিজের তাণ্ডবের ছাপ রেখে গিয়েছে কালবৈশাখী।
দুর্গাপুরের ইস্পাত নগরী ও কাঁকসা এলাকায় বুধবার সন্ধ্যার কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়ের দাপট দেখে রাস্তাঘাটে থাকা সাধারণ মানুষজন ভয় পেয়ে যান। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টিপাত শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ছাপ রেখে গিয়েছে।
ঝড়ের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, ইস্পাত নগরীর একাধিক জায়গায় বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যায়। দুর্গাপুরের মেজর পার্ক এবং সংলগ্ন রাস্তাগুলিতে ডালপালা ভেঙে পড়ে। ফলে চলাচলের পথ অবরুদ্ধ হয়ে যায়। যদিও সকালের আলো ফুটতেই সেগুলি সরানোর ব্যবস্থা করা হয়।
ভয়াবহ চিত্র ধরা পড়েছে কাঁকসার বিস্তীর্ণ এলাকাতেও। সেখানেও রাস্তায় বিশালাকার গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে তীব্র গরম থেকে যেমন কালবৈশাখী ঝড় যেমন মুক্তি দিয়েছে, তেমনভাবেই প্রকৃতির তাণ্ডবের ছাপও রেখে গিয়েছে শিল্পাঞ্চলের অলিগলিতে।
Durgapur,Barddhaman,West Bengal
Durgapur Kalbaishakhi: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড দুর্গাপুর, ভেঙে পড়ল বিশাল বিশাল গাছ! অসহ্য গরমের পর অবশেষে স্বস্তি




Post Comment