CPIM MD Salim: ‘গুদাম এক, শোরুম আলাদা’! ভাঙন নিয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের
Last Updated:
CPIM MD Salim: লোকসভায় তৃণমূলে বড় ভাঙন! ২৮ সাংসদের মধ্যে ২০ জন বিদ্রোহী শিবিরে, কটাক্ষ সেলিমের।
কোচবিহার: বিধানসভায় পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে। এ বার লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় ভাঙন ধরল তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। আর সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিমের দাবি, ‘আমি আগেই বলেছিলাম গুদামটা এক। শোরুম আলাদা। মিষ্টির দোকানে তো এরকম হয়। ট্রে এক তাক থেকে আরেক তাকে রাখা হয়। আগে অভিষেকের শোরুমে ছিল। এখন অন্য জায়গায়। একটা রাজনৈতিক দলের নীতি আদর্শ থাকে। এদের কিছু নেই। এই শোরুম তৈরি হয়েছিল R S S-এর টাকায়। RSS-এর চিন্তাভাবনায়।’ দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক প্রসঙ্গে কোচবিহারে এমনটাই মন্তব্য করলেন CPM-এর রাজ্য সম্পাদক।
হকার উচ্ছেদ নিয়েও বামেদের পদক্ষেপের কথা জানান সেলিম। বলেন, ‘রেলস্টেশনে হকার উচ্ছেদ করে সেই জমিগুলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে বিজেপি। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে’
শুভঙ্কর সাহা
Kolkata,West Bengal




Post Comment