Business Idea: সংসার সামলে ঘরে বসে স্বনির্ভর হওয়ার সুযোগ, নামমাত্র পুঁজিতে ‘এই’ ব্যবসায় অঢেল আয়! সিক্রেট বলে দিলেন উদ্যোক্তা
Last Updated:
West Bardhman Business Idea: অবসর সময় কাজে লাগিয়ে ঘরোয়া ব্যবসা জমিয়ে তুলেছেন দুর্গাপুরের এক গৃহবধূ। ঘরে বসে তিনি শুরু করেছেন মশলার ব্যবসা। পুরনো পদ্ধতিতে তার হাতে তৈরি মশলার চাহিদা বাড়ছে হু-হু করে। কম পুঁজিতে ঘরে বসেই ব্যবসা শুরু করে গৃহবধূ আজ সফল হয়েছেন। কীভাবে নিজের ব্র্যান্ড তৈরি করেছেন, সেই তথ্য দিয়েছেন তিনি।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সংসার সামলানোর চেনা ছক ভেঙে এবার ঘরেই স্বনির্ভরতার নজির গড়লেন দুর্গাপুরের এক গৃহবধূ। বাইরে গিয়ে চাকরি করার সুযোগ থাকলেও, স্রেফ নিজের ইচ্ছাশক্তিকে মূলধন করে নমিতা সরকার নামের ওই মহিলা শুরু করেছিলেন ঘরোয়া মশলার ব্যবসা। এই ব্যবসা যেমন তাকে স্বনির্ভর করেছে, তেমনভাবেই দিয়েছে নতুন এক পরিচয়।
সেই ব্যবসার হাত ধরেই তিনি প্রতি মাসে ঘরে তুলছেন এক মোটা অঙ্কের লাভ। নমিতা দেবীর এই সাফল্যের সিক্রেট লুকিয়ে রয়েছে ঘরোয়া তকমা এবং সুন্দর প্যাকেজিংয়ে। পাইকারি বাজার থেকে বেছে বেছে উন্নত মানের গোটা মশলা সংগ্রহ করেন তিনি। এরপর সেই গোটা মশলা সম্পূর্ণ পরিচ্ছন্ন উপায়ে বাড়িতে এনে গুঁড়ো করেন।
তাঁর মতে, এই ব্যবসা শুরু করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন নেই। নামমাত্র পুঁজিতে, ঘরের মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেই ছোট আকারে এই ব্যবসা সাজানো সম্ভব। সঠিক প্যাকেজিং আর গুণমানের ওপর ভরসা রাখলে এই ঘরোয়া মশলার ব্যবসা আগামী দিনে বিপুল লক্ষ্মীলাভের রাস্তা খুলে দেবে বলে তাঁর মত।
Durgapur,Barddhaman,West Bengal
Jun 10, 2026 10:10 AM IST
Business Idea: সংসার সামলে ঘরে বসে স্বনির্ভর হওয়ার সুযোগ, নামমাত্র পুঁজিতে ‘এই’ ব্যবসায় অঢেল আয়! সিক্রেট বলে দিলেন উদ্যোক্তা




Post Comment