BJP Worker Beaten: খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি। বেলেঘাটার পর এবার মুচিপাড়া। মুচিপাড়া থানা এলাকার মুচিবাজার এলাকায় দুষ্কৃতীদের মারে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আহত বিজেপি কর্মী বিপ্লব নাগের অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই রড দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে। এবার ভোটে জিতে বরানগরের বিধায়ক হয়েছেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আক্রান্ত বিজেপি কর্মী জানিয়েছেন, সজল ঘোষকে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। গতকাল রাতে তা নিয়েই ৫০ নম্বর ওয়ার্ডে আরও কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় অতর্কিতে তাঁদের উপর হামলা চালানো হয়। আহত বিজেপি কর্মীর অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে ও তাঁর পরিবারকে নানা ভাবে হুমকি ও ভয় দেখানো হচ্ছিল। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Post Comment