Bengal Election: তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ! ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানাল হাইকোর্ট

Bengal Election: তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ! ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানাল হাইকোর্ট

Last Updated:

Bengal Election: কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসও কর্মীদের কাউন্টিং সুপারভাইজার করার কমিশনের সিদ্ধান্তে ভুল নয়৷ তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে জানাল হাইকোর্ট৷ কমিশনের সিদ্ধান্তে গলদ নেই, নির্দেশে জানালেন বিচারপতি রাও।

তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ! ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানাল হাইকোর্ট, (Representational image/PTI)
তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ! ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানাল হাইকোর্ট, (Representational image/PTI)

কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসও কর্মীদের কাউন্টিং সুপারভাইজার করার কমিশনের সিদ্ধান্তে ভুল নয়৷ তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে জানাল হাইকোর্ট৷ কমিশনের সিদ্ধান্তে গলদ নেই, নির্দেশে জানালেন বিচারপতি রাও।

গণনা’য় কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন? রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার নির্দেশ জারি করেছেন কাউন্টিং সুপারভাইজার যিনি হবেন তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জরুরী শুনানির আর্জি জানান, তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ ব্যানার্জির দাবি, চিফ ইলেক্টোরাল অফিসারের এ ধরনের নির্দেশ জারি করার কোনো এক্তিয়ার নেই। শুধু তাই নয়, এধরনের নির্দেশ কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই জারি করা হয়েছে তাই নিয়েও বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

গণনা’র গাইড লাইন অনুযায়ী, কাউন্টিং সুপার ভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভার আগে থেকে নিযুক্ত রয়েছে। তাহলে এখানেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিযুক্ত করা হবে কেন? যিনি নির্বাচনের সঙ্গে আগে থেকে যুক্ত ছিলেন না। কেন্দ্রীয় সরকারের কর্মচারী, পি এস ইউ অন্তর্ভুক্ত কর্মী, এদের নির্বাচনের কাজে নিযুক্ত করার কথা নয়। নিয়ম অনুযায়ী, একজন মাইক্রো অবজারভার প্রত্যেক টেবিলে থাকবেন যিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হবেন, জানান তৃণমূলের আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়৷ যদিও এই মামলায় তৃণমূলের দাবি খারিজ করে দিল হাইকোর্ট৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bengal Election: তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ! ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা ভুল নয়, কমিশনের সিদ্ধান্তে সায় দিয়ে জানাল হাইকোর্ট

Previous post

শেষ ৭ ম্যাচের ৬টিতে হার,লিগ তালিকায় নয়ে,এখনও কি মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর আশা রয়েছে?

Next post

সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?

Post Comment

You May Have Missed