Bangla News: প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই খুন? পান্ডুয়ায় গৃহবধূ হত্যায় অভিযুক্ত প্রেমিকের খোঁজে পুলিশ
Last Updated:
Bangla News: পরকীয়ার সম্পর্কের জেরে রক্তাক্ত পরিণতি! পান্ডুয়ায় কাস্তে দিয়ে গলা কেটে গৃহবধূ খুন।
পান্ডুয়া: সম্পর্কের টানাপোড়েনের জেরে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল হুগলির পান্ডুয়ায়। অভিযোগ, কাস্তে দিয়ে গলা কেটে খুন করা হয়েছে এক গৃহবধূকে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে মৃতার প্রেমিকের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দাঁপুর এলাকায় ৩৪ বছর বয়সি ওহিদা খাতুন খুন হন। মৃতার দিদি ফরিদা বিবি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি, প্রায় নয় বছর আগে দাঁপুরের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে ওহিদার বিয়ে হয়েছিল। জানা গিয়েছে, হোসেন আলী মানসিকভাবে কিছুটা অসুস্থ। ওহিদার বাপের বাড়ি গুরাপ থানার আকবরপুর এলাকায়। অভিযোগ, প্রায় তিন বছর আগে প্রতিবেশী গ্রামের বাসিন্দা গোপাল ক্ষেত্রপালের সঙ্গে ওহিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মৃতার দিদি ফরিদা বিবি অভিযোগ করেছেন, গোপাল ক্ষেত্রপালের সঙ্গেই দীর্ঘদিন ধরে ওহিদার সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাঁকে সেই সম্পর্ক থেকে সরে আসার জন্য বোঝানো হয়েছিল। তাঁদের দাবি, ওহিদা হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, আর সেই কারণেই এই খুনের ঘটনা ঘটেছে।
সোমনাথ ঘোষ
Kolkata,West Bengal
Jul 01, 2026 10:18 PM IST




Post Comment