Ashoknagar ONGC: বম্বে হাইয়ের পর অশোকনগর! শুরু হয়ে গেল বাণিজ্যিকভাবে তেল উত্তোলন, অর্থ-কর্মসংস্থানে আশার আলো
Last Updated:
Ashoknagar ONGC: অশোকনগরে নতুন আশার আলো! দীর্ঘ প্রতীক্ষার পর ২৮ অগাস্ট থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হওয়ার খবরে এলাকায় তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। অশোকনগরের তেলক্ষেত্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
অশোকনগর: বম্বে হাইয়ের পর দেশের নতুন আশার আলো অশোকনগর! শুরু বাণিজ্যিকভাবে তেল উত্তোলন। ২৩৯৬ মিটার গভীর থেকে উঠছে অপরিশোধিত খনিজ তেল, প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার উত্তোলনের লক্ষ্যমাত্রা। দেশের জ্বালানি মানচিত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল উত্তর ২৪ পরগনার অশোকনগর। দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার অশোকনগরের বাইগাছি ওএনজিসি কেন্দ্র থেকে শুরু হল বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উত্তোলন। বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে উত্তোলিত তেল এবার পৌঁছে যাবে সংশোধনাগারে। এই ঘোষণাকে ঘিরে অশোকনগরজুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

Post Comment