মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, ‘অরিজিৎ সিংহ কথা দিয়েছেন…’

মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, ‘অরিজিৎ সিংহ কথা দিয়েছেন…’

কলকাতা: শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হলেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার,  কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল এবং গৌরীশঙ্কর ঘোষ। আর এদিন, শপথগ্রহণের আগেই, গৌরীশঙ্কর ঘোষের মুখে উঠে এল কিংবদন্তি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের (Arijit Singh) কথা! কিন্তু কেন? রাজনীতি থেকে দূরে থাকা এই সঙ্গীতশিল্পীর নাম, কেন উঠে এল বিজেপির মন্ত্রীসভার শপথগ্রহণের দিনে? 

কেন রাজনীতির ময়দানে উঠে এল অরিজিৎ সিংহের নাম?

এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে, গৌরীশঙ্কর ঘোষের বিধানসভা কেন্দ্রে। জিয়াগঞ্জ থেকে জয়লাভ করেছেন, গৌরীশঙ্কর ঘোষ। আর কে না জানে, এই জিয়াগঞ্জেই শিকড় অরিজিৎ সিংহের। মুম্বইয়ের কাজ না থাকলে, তিনি বেশিরভাগ সময়টাই থাকেন জিয়াগঞ্জে। অরিজিৎ এখানে এক্কেবারে পাড়ার ছেলে। স্কুটিতে করে ঘুরে বেড়ান দিব্য়ি, একেবারে সাধারণভাবে মেশেন পাড়ার সবার সঙ্গে। সেই জিয়াগঞ্জ, যা অরিজিৎ সিংহের প্রাণের কাছের জায়গা, সেখান থেকেই জয়ী হয়েছে বিজেপি। জয়ী হয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ। আর এদিন, তাঁর কথায় উঠে এল, অরিজিৎ সিংহের প্রসঙ্গ।

অরিজিৎ সিংহের তরফ থেকে কী বার্তা এসেছে? কী জানালেন গৌরীশঙ্কর ঘোষ?

এদিন শপথ নেওয়ার আগে গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘মানুষের প্রত্যাশা থাকবেই। সেটা পূরণ করা আমাদের দায়িত্ব। সেইজন্যই মানুষ ভোট দিয়েছেন। যে এলাকা থেকে জিতেছি, সেটা একেবারেই পিছিয়ে পড়া জেলা। বাংলার মধ্যে ২৩তম হতেই পারে। ওখানে ৩০ শতাংশ হিন্দু, ৭০ শতাংশ সংখ্যালঘু জনগণ। এতদিন বর্ডার উন্মুক্ত ছিল। নতুন সরকার আসার পর থেকে, জমি পাওয়া গিয়েছে আর ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে।’ জয়ের পরে অরিজিৎ সিংহের সঙ্গে কথা হয়েছে মন্ত্রীর? গৌরীশঙ্কর ঘোষ বলছেন, ‘অবশ্যই অরিজিৎ সিংহের সঙ্গে কথা বলব। উনি ইতিমধ্যেই অনেক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে দিয়ে মানুষের কাজ করেন। গোটা মুর্শিদাবাদ জেলা, বিধানসভা, সর্বোপরি রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব। ওঁকে জানিয়েছি.. অরিজিৎ সিংহ আমায় কথা দিয়েছেন, একসঙ্গে থাকব, একসঙ্গে লড়ব, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকব।’

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘পাহাড় থেকে সমতল, মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত’, মহিলাদের বাস সফর ফ্রি হওয়া নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

Post Comment

You May Have Missed