Amit Shah: ‘কলকাতা বস্তির শহর! অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন দিদি!’ দমদমের সভা থেকে তীব্র কটাক্ষ শাহের

Amit Shah: ‘কলকাতা বস্তির শহর! অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন দিদি!’ দমদমের সভা থেকে তীব্র কটাক্ষ শাহের

Last Updated:

দমদম উত্তরের জনসভা থেকে কলকাতার হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানালেন অমিত শাহ। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, কলকাতা এখন কার্যত ‘বস্তির শহর’-এ পরিণত হয়েছে।

কী বললেন শাহ?
কী বললেন শাহ?

কলকাতা: দমদম উত্তরের জনসভা থেকে কলকাতার হারিয়ে যাওয়া গৌরব ফেরানোর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে কলকাতা রীতিমত ‘বস্তির শহর’ হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “দিদি এবং কমিউনিস্টদের রাজত্বে পুরো শহর প্রায় একপ্রকার বস্তির শহরে পরিণত হয়ে গিয়েছে। দেশের এমন বিভিন্ন শহর রয়েছে, যেগুলি বস্তিমুক্ত হতে শুরু করেছে। কিন্তু, দিদি এর কোনও প্রয়োজন মনে করেন না। তিনি বস্তিতে অনুপ্রবেশকারীদের থাকতে দিয়ে ভোটব্যাঙ্ক তৈরি করতে চান।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর চব্বিশ পরগনার দমদম উত্তরের একটি নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন দুপুরের মধ্যেই রাজ্যে পালাবদল নিশ্চিত। তাঁর মতে, ভোট গণনার শুরু থেকেই তৃণমূলের পরাজয় স্পষ্ট হয়ে যাবে এবং বিকেলের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে।

আরও পড়ুন: ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকদের বাদুর ঝোলা ভিড়! গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নাকি অন্য কোনও ভয়?

গণনার দিনের একটি সম্ভাব্য সময়সূচী তুলে ধরে শাহ বলেন, সকাল ৮টায় ব্যালট বক্স খোলার পর ৯টায় প্রথম রাউন্ড এবং ১০টায় দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হবে। এরপর দুপুর ১টা বাজতে না বাজতেই গণনার প্রক্রিয়া এক প্রকার চূড়ান্ত রূপ নেবে এবং তখনই ‘দিদি টাটা বাই বাই’ হয়ে যাবেন। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে, যেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বিজেপি-র জয়ের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কলকাতায় ক’টা থেকে ক’টা পর্যন্ত বন্ধ থাকবে বাইক? কারা পাবেন ছাড়? ভোটের আগে নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিশের

তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে শাহ আরও অভিযোগ করেন যে, বর্তমানে বাংলা দুর্নীতির অন্ধকারে ডুবে গিয়েছে। তাঁর দাবি, রাজ্যের শিল্প কলকারখানা সব বাইরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতিটি পদক্ষেপে ‘সিন্ডিকেট’ ট্যাক্স দিতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৫ তারিখের পর থেকেই এই সিন্ডিকেট বাহিনী বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে। তিনি মূলত রাজ্যের আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানের অভাবকেই তাঁর আক্রমণের প্রধান হাতিয়ার করেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Amit Shah: ‘কলকাতা বস্তির শহর! অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন দিদি!’ দমদমের সভা থেকে তীব্র কটাক্ষ শাহের

Post Comment

You May Have Missed