Amit Shah: ‘আগে ভোট, তারপর জল খান’—রাজ্যে প্রথম দফায় বার্তা অমিত শাহের, বদলের ডাক বাংলায়
Last Updated:
Amit Shah: প্রথম দফার ভোটকে বাংলার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অমিত শাহ অনুপ্রবেশ, সিন্ডিকেট ও কাটমানি থেকে মুক্তির লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বিশেষ করে যুব সমাজ ও মহিলাদের উন্নত ও নিরাপদ বাংলা গড়তে সক্রিয়ভাবে ভোটে অংশ নিতে বলেন।
কলকাতাঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচন রাজ্যের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তাঁর দাবি, একটি শক্তিশালী নেতৃত্বের সরকারই বাংলাকে অনুপ্রবেশ, সিন্ডিকেট এবং কাটমানি রাজ থেকে মুক্তি দিতে সক্ষম।

একই সঙ্গে তিনি রাজ্যের মা ও বোনেদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে সকলকে উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে যুব সমাজের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলা গড়ার লক্ষ্যে আগে ভোট দিন, তারপর জলপান করুন।
প্রথম দফার ভোট উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের নাগরিকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট হচ্ছে। আমি সকল নাগরিককে এই গণতন্ত্রের উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করার আহ্বান জানাই।”
Kolkata,West Bengal




Post Comment