Abhishek’s PA Sumit Roy: শালবনি-গড়বেতা মামলায় আরও অস্বস্তি বাড়ল অভিষেকের পিএ সুমিতের, আগাম জামিনে হস্তক্ষেপই করল না হাইকোর্ট

Abhishek’s PA Sumit Roy: শালবনি-গড়বেতা মামলায় আরও অস্বস্তি বাড়ল অভিষেকের পিএ সুমিতের, আগাম জামিনে হস্তক্ষেপই করল না হাইকোর্ট

Last Updated:

শালবনি ও গড়বেতা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদনে জরুরি হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য সরকারকে নোটিস না দেওয়ায় বিশেষ বেঞ্চ মামলাটি শুনতে অস্বীকার করে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে।

হাইকোর্টে ধাক্কা সুমিত রায়ের
হাইকোর্টে ধাক্কা সুমিত রায়ের

কলকাতা: শালবনি ও গড়বেতা—এই দুই মামলাতেই আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। মঙ্গলবারও তাঁর আগাম জামিন মেলেনি। শালবনি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে জরুরি হস্তক্ষেপ করতে অস্বীকার করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি মামলাটি নিয়মিত বেঞ্চে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA-র বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল CID। গ্রেফতারি পরোয়ানা জারির পরেই লুক আউট নোটিস দিয়েছিল। এই গ্রেফতারি থেকে নিজেকে বাঁচাতে আগাম জামিন চেয়ে হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। কিন্তু তাঁর এই আবেদনে হস্তক্ষেপই করল না বিশেষ বেঞ্চ। হাইকোর্ট জানান, ‘রাজ্য সরকারকে এই মামলা সম্পর্কে জানানো হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। মামলার শুনানি হবে রেগুলার বেঞ্চে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলাতেও নিম্ন আদালতের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায়ও স্বস্তি মেলেনি। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করেন, একই এফআইআর-এর ভিত্তিতে হাইকোর্টের দুটি বেঞ্চ আলাদা আলাদা বিচার করতে পারে না। তাঁর মতে, এফআইআর খারিজের আবেদন এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার একসঙ্গেই শুনানি হওয়া উচিত।

এরপর মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয় একক বেঞ্চ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানির জন্য কোন বেঞ্চ নির্ধারিত হবে, সেই সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও মন্তব্য করেন, শালবনি জমি দুর্নীতি মামলা এবং গড়বেতায় চাকরির নামে দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে কী প্রয়োজন, তা আদালত তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না। কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন কি না, সেই সিদ্ধান্তও তদন্তকারীদেরই নেওয়ার বিষয়। এই মন্তব্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে করেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek’s PA Sumit Roy: শালবনি-গড়বেতা মামলায় আরও অস্বস্তি বাড়ল অভিষেকের পিএ সুমিতের, আগাম জামিনে হস্তক্ষেপই করল না হাইকোর্ট

Post Comment

You May Have Missed