Abhishek Banerjee: ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাতঙ্ক, ভাঙড়ের শানপুরে চাঞ্চল্য

Abhishek Banerjee: ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাতঙ্ক, ভাঙড়ের শানপুরে চাঞ্চল্য

Last Updated:

Abhishek Banerjee: ভাঙড়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাতঙ্ক। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরআইট এলাকায় তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা আছে বলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে উত্তর কাশিপুর থানার বিরাট পুলিশ।

তৃণমূলের সভায় বোমাতঙ্ক
তৃণমূলের সভায় বোমাতঙ্ক

ভাঙড়: ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাতঙ্ক। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরআইট এলাকায় তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা আছে বলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে উত্তর কাশিপুর থানার বিরাট পুলিশ।

আইএসএফের অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্যের নির্দেশে এই বোমা মজুদ করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত করে দেখা হোক বলে দাবি জানান স্থানীয় আইএসএফ নেতৃত্বরা। পাল্টা তৃণমূলের অভিযোগ আইএসএফ তৃণমূলের কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে নিজেদের হার নিশ্চিত জেনে এই ভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

অন্য দিকে, ভেকুটিয়ার উত্তর দীনবন্ধুপুর ৩৬ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ঝন্টু মাইতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঝন্টু মাইতির অভিযোগ, তিনি তাঁর মেয়েকে আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে দোকানে বসছিলেন। ঠিক সেই সময় তাঁর উপরে অতর্কিতে বিজেপির কয়েকজন কর্মী হামলা করে, তাকে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। মারধরে গুরুতর আহত হয়ে পড়ে ঝন্টু মাইতি। ঝন্টু মাইতিকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা দিতে গিয়ে জনরোষের শিকার হলেন আইএসএফ কর্মীরা। এই ঘটনায় এক জন আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়ার হাতিশালা ২ অঞ্চলের অন্তর্গত হাঁটরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার তৃণমূল ছেড়ে ISF এ যোগদান করেন হাতিশালা ২ অঞ্চল তৃণমূলের সভাপতি মহিদুল ইসলাম দফাদার ওরফে ঝন্টু। এই ঝন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক খুন সহ দুষ্কৃতী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। গতকাল রাতে হাঁটরা এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ সেই সময় ঝন্টুর নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। তা দেখে আশেপাশের লোকজন ছুটে এসে ঝন্টু বাহিনীকে ঘিরে ফেলে মারধর শুরু করে, এরফলে এক জন আই এস এস কর্মী জখম হন। বেগতিক দেখে প্রাণ বাঁচাতে ঝন্টু শূন্যে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। অন্যান্য আই এস এফ কর্মীরাও বাইক ফেলে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee: ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাতঙ্ক, ভাঙড়ের শানপুরে চাঞ্চল্য

Previous post

North Dinajpur News: যত্রতত্র নোংরার স্তূপ, ওয়ার্ডে ঢুকছে শৌচাগারের জল! রায়গঞ্জ মেডিক্যালের বেহাল পরিষেবা নিয়ে অতিষ্ট রোগীরা

Next post

অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে হেনস্থা, অনলাইন গেম খেলার সময় ন্যুডস চাওয়ার অভিযোগ, গ্রেফতার যুবক

Post Comment

You May Have Missed