Abhishek Banerjee: ‘দমে যাওয়ার ছেলে নই,’ CID আসায় স্পষ্ট প্রতিক্রিয়া, সোমবার ভবানী ভবনে ডাকা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
Last Updated:
Abhishek Banerjee: অভিষেকের ‘শান্তিনিকেতন বাড়িতে পৌঁছয় সিআইডি-র গোয়েন্দারা৷ তাঁরা নোোটিস সার্ভ করতে এসেছিলেন বলে জানা গিয়েছে৷ অভিষেক পরে জানান, ওই বাড়িতে তিনি থাকেন না৷ তাই কোনও প্রয়োজন থাকলে তাঁরা তাঁর কালীঘাট রোডের বাড়িতে যেতে পারেন৷ পাশাপাশি, তিনি জানান, কী কারমে সিআইডি শান্তিনিকেতনে এসেছেন তিনি জানেন না৷
কলকাতা: শনিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাড়িতে পৌঁছয় সিআইডি-র দল৷ বিধানসভায় সই জালিয়াতির অভিযোগ কাণ্ডে তদন্তকারীরা সেখানে যান বলে সূত্রের খবর৷ কিন্তু, কেউ দরজা খোলেনি বলে অভিযোগ৷ হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতনের’ বাইরে যখন পুলিশ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কালীঘাট রোডের বাড়িতে৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর স্পষ্ট উত্তর, ‘‘ইডি-সিবিআইয়ের সামনে মাথানত করিনি, সিআইডি-র সামনেও করব না৷’’ সূত্রের খবর, আগামী সোমবার বেলা ১২ টায় ভবানী ভবনে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷
এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো বেলেঘাটায় দলীয় ‘আক্রান্ত’ পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বিধায়ক কুণাল ঘোষের কার্যালয়েও যান তিনি৷ তারপরে ফেরেন কালীঘাট রোডের বাড়িতে৷ তারপরে তাঁর সোনারপুরে আরেক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল৷
তারপর কালীঘাট রোডের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক৷ সিআইডি কোন ঘটনায় তাঁর শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছেন, তা তৃণমূল সাংসদের কাছে জানতে চাওয়া হলে অভিষেকের উত্তর, ‘‘আমি ওই বাড়িতে (শান্তিনিকেতনে) থাকি না, যাঁরা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, তাঁরা জানেন৷’’ কেন সিআইডি শান্তিনিকেতনে গিয়েছেন, তা-ও তিনি জানেন বলে জানান সাংসদ৷
অভিষেকের সপাট প্রতিক্রিয়া, ‘‘ইডি সিবিআইয়ের সামনে মাথানত করিনি৷ সিআইডির কাছেও করব না৷ আমি দমে যাওয়ার ছেলে নই৷’’ এরপরে সংবাদ মাধ্যমের দ্বারা অভিষেক সিআইডি কর্তাদের৷ কালীঘাটের বাড়িতে যাওয়ার কথা বলেন তিনি৷
পরবর্তী ক্ষেত্রে সিআইডি কর্তারা কালীঘাটের বাড়িতে এলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ তারপরে সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে তাঁদের হাত থেকে নোটিস নেন৷ তিনি অবশ্য জানান, নোটিস তিনি দেখেননি৷ পরবর্তী ক্ষেত্রে নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে পদক্ষেপ করবেন৷ পরে সূত্র মারফত জানা যায়, সোমবার ভবানী ভবনে ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷




Post Comment