Abhishek Banerjee:‘ভর্তির কোনও প্রয়োজন নেই, নম্রভাবে বলা হয়েছিল নেত্রীকে’ অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মমতার অভিযোগের জবাবে স্পষ্ট জানাল হাসপাতাল

Abhishek Banerjee:‘ভর্তির কোনও প্রয়োজন নেই, নম্রভাবে বলা হয়েছিল নেত্রীকে’ অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মমতার অভিযোগের জবাবে স্পষ্ট জানাল হাসপাতাল

Last Updated:

Abhishek Banerjee: সোনারপুরে আক্রান্ত হওয়ার পর অভিষেককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে মিন্টো পার্কের কাছে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে, ভর্তি নেয়নি হাসপাতাল৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ভর্তি নেওয়ার কোনও প্রয়োজন ছিল না৷

News18
News18

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন ছিলই না, আগেই জানিয়েছিল হাসপাতাল কতৃপক্ষ৷ মিন্টো পার্কের কাছেই ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের শারীরিক অবস্থার বিষয়ে বিনীতভাবেই বিস্তারিত জানান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁকে স্পষ্ট করে বলা হয় যে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার মতো কোনও প্রয়োজন নেই অভিষেকের৷ তবে সূত্রের দাবি, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে হাসপাতালে ভর্তি করার ব্যাপারে জোর দেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়ে দেয় যে রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। আরও দাবি করা হয়েছে, হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে হাসপাতালটি বিজেপি-ঘনিষ্ঠ। পাশাপাশি তিনি এমন কিছু মন্তব্য করেন, যা হাসপাতালের আধিকারিকদের কাছে ভীতিপ্রদ বা চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে মনে হয়েছে।

প্রসঙ্গত, সোনারপুর থেকে সোজা বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন অভিষেক৷ পরে তাঁকে মিন্টো পার্কের কাছে অন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও সেখানেই ভর্তি নেওয়া হয়নি অভিষেককে৷ হাসপাতাল সূত্রে জানান হয়, অভিষেককে ভর্তি করার কোনও প্রয়োজন ছিলই না৷ যদিও শনিবার রাতে মিন্টো পার্কের হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “কেন আইটিও-তে নিয়ে গিয়ে দু’ঘণ্টা রাখা হল? ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ওখানেই হাসপাতাল করে চিকিৎসা করব। যেভাবে পাথর ছোড়া হয়েছে, তাতে স্পট ডেড হয়ে যেতে পারত। স্থানীয়রা হেলমেট দিয়েছে। ডাক্তাররা বলেছেন, বুকের কাছে রক্ত জমাট বেঁধেছে। তবুও ওকে কেন ফিরিয়ে দেওয়া হল?”

মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডনের উপর রাতে রীতিমতো চোটপা করেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ট্যান্ডন আপনি ভুল করলেন। ভুলে যাবেন না আপনাদের কত সাহায্য করেছি। ভগবান আপনাকে ক্ষমা করবে না। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি এভাবে হাসপাতাল চালাচ্ছেন? বিজেপির ভয়ে ডাক্তারদের ভয় দেখাচ্ছেন?”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee:‘ভর্তির কোনও প্রয়োজন নেই, নম্রভাবে বলা হয়েছিল নেত্রীকে’ অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মমতার অভিযোগের জবাবে স্পষ্ট জানাল হাসপাতাল

Post Comment

You May Have Missed