TMC Shams Iqbal Arrest: তামান্না ভাটিয়ার বিমান সহযাত্রী, দেশ-বিদেশে লাক্সারি ট্যুর, গ্রেফতার কাউন্সিলর শামস ইকবালের রাজনীতিতে উত্থান কীভাবে? জানুন

TMC Shams Iqbal Arrest: তামান্না ভাটিয়ার বিমান সহযাত্রী, দেশ-বিদেশে লাক্সারি ট্যুর, গ্রেফতার কাউন্সিলর শামস ইকবালের রাজনীতিতে উত্থান কীভাবে? জানুন

Last Updated:

TMC Shams Iqbal Arrest: ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেফতার প্রাক্তন কলকাতা পুরসভার (KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল। কীভাবে শুরু হয়েছিল তাঁর রাজনৈতিক পথচলা, কেন বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন এবং বর্তমান তোলাবাজি মামলায় কী অভিযোগ উঠেছে, জানুন…

গ্রেফতার কাউন্সিলর শামস ইকবাল
গ্রেফতার কাউন্সিলর শামস ইকবাল

কলকাতাঃ তোলাবাজির অভিযোগে গ্রেফতার গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল। ৭০ লক্ষ টাকা তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিলকে। রবিবার তাঁকে গার্ডেনরিচ থানার পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ জুন গার্ডেনরিচ থানায় একটি অভিযোগ দায়ের করেন মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ শাদাব। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৫), ৩৫১(২), ৩(৫) ধারা এবং Arms Act-এর ২৫/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআর-এ শামস ইকবাল ওরফে অনিল ছাড়াও মহম্মদ ফারাজ ওরফে বুন, ফিরোজ কুরেশি এবং আরও কয়েকজন সহযোগীর নাম রয়েছে।

কী অভিযোগে গ্রেফতার? 

অভিযোগ, ২০২৩ সালের জুন মাস থেকে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে এলাকায় নির্বিঘ্নে ব্যবসা চালানোর বিনিময়ে ৭০ লক্ষ টাকা তোলা আদায় করেন। অভিযোগ, ওই টাকা নেওয়ার পরও আরও টাকা দাবি করা হয়। ২৮ জুন অভিযুক্তরা অভিযোগকারীকে রিভলভার দেখিয়ে আরও তোলার টাকা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গার্ডেনরিচ থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিলকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য, এই কাউন্সিলররে বিরুদ্ধেই BJMC এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারাতলায় বেআইনি নির্মাণের। ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালের নামও রয়েছে অভিযোগপত্রে।

জানা গিয়েছে, ২০১৫ সালের কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শামস ইকবাল। এরপর উল্কার গতিতে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান। ২০২১ সালের কলকাতা পুরসভা নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরাও শেষ মুহূর্তে তাঁর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। সেইবারে কলকাতা পুরসভা নির্বাচনে গার্ডেনরিচ এলাকার ১৩৪ নম্বর ওয়ার্ড থেকে শামস ইকবাল ৯৮.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যা কেএমসি-র সমস্ত কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ। একসময় তিনি লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে কেএমসি সদর দফতরে এসে শিরোনামে উঠে এসেছিলেন।

তাঁর বিরুদ্ধে কী অভিযোগ! 

এখানেই শেষ নয়, আগেও বিলাসবহুল গাড়ি ব্যবহার নিয়ে শামস ইকবালকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের পাশাপাশি দলের অন্দরেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, তিনি পোর্শে, বেন্টলি, বিএমডব্লিউ, অ্যাস্টন মার্টিন-সহ একাধিক দামি গাড়িতে চলাফেরা করেন। তবে শামস ইকবাল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ‘কেউ প্রমাণ করতে পারবেন না তাঁর ওই ধরনের একটি গাড়িও রয়েছে।’ তবে তাঁর বিলাবহুল জীবনে কিছু ঝলক অবশ্য দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখানে সম্প্রতি ইয়টে বেড়ানোর বিলাসবহুল ছবি পোস্ট করেছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC Shams Iqbal Arrest: তামান্না ভাটিয়ার বিমান সহযাত্রী, দেশ-বিদেশে লাক্সারি ট্যুর, গ্রেফতার কাউন্সিলর শামস ইকবালের রাজনীতিতে উত্থান কীভাবে? জানুন

Post Comment

You May Have Missed