DA Hike:২০% বাড়ল DA! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, মোট DA-র হার বেড়ে কত হল জানেন? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
Last Updated:
West bengal Budget 2026: রাজ্যে পালাবদলের পর প্রথম বাজেটেই ডিএ নিয়ে বড় ঘোষণা৷ সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি৷ কত শতাংশ বাড়ল ডিএ? জানুন
কলকাতা: সোমবার রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন৷ দুপুর ১২টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত৷ এবারের বাজেট রাজ্যবাসীর প্রত্যাশা অনেক৷ তার মধ্যেই রয়েছে ডিএ বৃদ্ধি৷ বিজেপির বাজেটে DA নিয়ে বড় ঘোষণা৷ বাজেটে বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ পেনশন প্রাপকরাও পাবেন ২০ শতাংশ DA৷ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে DA
এর আগে ‘জনকল্যাণ শিবির’ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।’ নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকেই মিলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী বকেয়া ডিএ এবং পে কমিশনের টাকা ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Kolkata,West Bengal
Jun 22, 2026 12:21 PM IST

Post Comment