বাজেটে শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা, কোন বিভাগে কত সংখ্যক শূন্যপদ ? রইল বিস্তারিত

বাজেটে শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা, কোন বিভাগে কত সংখ্যক শূন্যপদ ? রইল বিস্তারিত

কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শুরুতেই বড় ঘোষণা করে বলেন, ‘রাজ্য সরকারি অফিসগুলিতে ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, যার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলির মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ ,  ৫০ হাজার শিক্ষক…শিক্ষা কর্মী..যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। ‘

আরও পড়ুন, বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর 

এদিন তিনি বলেন,’ রাজ্য় সরকারি অফিসগুলোতে ১ লক্ষ শূন্য়পদ পূরণ করা যাবে। যার ৩৩ শতাংশ মহিলাদের জন্য় সংরক্ষিত থাকবে। এই শূন্য়পদগুলোর মধ্য়ে ২০ হাজার পুলিশ বিভাগ,৫০ হাজার শিক্ষক, অধ্য়াপক, অশিক্ষক কর্মী, ১ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়র রাইফেলস এবং বাকি অনেক সরকারি…নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য় সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য় সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য় বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্য়ে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য় বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে UPSC-র ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য়ে আনা হবে।’ রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণের প্রস্তাব। ৫০ হাজার শিক্ষক নিয়োগেরও প্রস্তাব। সব মিলিয়ে পুলিশে ২০ হাজার নিয়োগ করা হবে, আশ্বাস রাজ্যের বাজেটে।

সোমবার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে, শিক্ষিত বেকারদের ভাতা দিতে ‘ভরসা’ প্রকল্প, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এককালীন অর্থ সাহায্য। এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি ছাড়, স্বাস্থ্য বিমার মতো প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে বেকারদের জন্য মাসিক দেড় হাজার টাকা ভাতা দেওয়ার ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল আগের তৃণমূল সরকার। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে সেই ভাতা দ্বিগুণ করা হবে। সোমবার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে সেই ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে বদলে গেল নাম। নতুন প্রকল্পের নাম হল ‘ভরসা কর্মসূচি’। তৈরি হল মাসিক ৩ হাজার ও ২ হাজার টাকা ভাতা দেওয়ার স্ল্যাব।

অর্থমন্ত্রী বলেন, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা’ কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩ হাজার টাকা ও অন্যদের মাসে ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
 
 

Previous post

একদিকে ডিএ-ঋণের বোঝা, অন্যদিকে কর্মসংস্থান-উন্নয়নের প্রতিশ্রুতি, কোনপথে বাজেটে দিশা দেশাবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত?

Next post

West Bengal Budget 2026: রাজ্য বাজেটে পাঁচটি নতুন জেলার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত! তালিকায় সুন্দরবনও

Post Comment

You May Have Missed