সক্রিয় মৌসুমি বায়ু, ফের লাল সতর্কতা ? ভারী বর্ষণের আশঙ্কা কোন কোন জেলায় ? বড় আপডেট IMD-র

সক্রিয় মৌসুমি বায়ু, ফের লাল সতর্কতা ? ভারী বর্ষণের আশঙ্কা কোন কোন জেলায় ? বড় আপডেট IMD-র

কলকাতা: ফের সতর্কতা জারি উত্তর ও দক্ষিণবঙ্গে। আজ, কাল, পরশু টানা বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে। একদিকে আজ ও কাল লাল ও হলুদ সতর্কতা একইভাবে জারি থাকছে উত্তরবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্যও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন, “পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে”,মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে BJP কর্মী খুনে বড় পদক্ষেপ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কমলা সতর্কতা রয়েছে এবং হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য বলে খবর হাওয়া অফিসের। আজ থেকে আগামী ৪ জুলাই অবধি  বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ ও কমলা সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গেও।  

এক নাগারে বৃষ্টিতে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তরবঙ্গের। একদিকে ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি-মিরিক রোডে ধস নামার ছবি সামনে এসেছে। অন্য়দিকে, তিস্তার জল ঢুকতে শুরু করেছে ময়নাগুড়ি ব্লকের গ্রামে। আলিপুরদুয়ারে আবার জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। তারই মাঝে ফের আলিপুর আবহাওয়া দফতরের এসেছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে,  জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ার,দার্জিলিং ও কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা রয়েছে আজ এবং উত্তর দিনাজপুরে শুধুই ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে।আগামী ২ তারিখ অবধি উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Previous post

রাম মন্দিরের অনুদান তছরুপ! অভিযুক্তদের হয়ে আইনি লড়াই লড়তে নারাজ অযোধ্যার আইনজীবীরা

Next post

Annapurna Yojana: ১ জুলাই আপনি পাবেন ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা? খুব সহজ নতুন ‘এই’ পদ্ধতি, ১ মিনিটে জানুন স্ট্যাটাস

Post Comment

You May Have Missed