Swapan Dasgupta: UCC-র পরে এবার কি ‘one nation, one vote’? যা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
Last Updated:
Swapan Dasgupta: স্বপন দাশগুপ্তের পাশাপাশি এদিন অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও৷ তিনি জানান, একে একে ভরসা পত্রের অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার৷
কলকাতা: আগামিকাল, সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল অর্থাৎ, UCC বিল৷ যা নিয়ে মমতাপন্থী তৃণমূলের তরফে ইতিমধ্যেই এসেছে বিরোধিতা৷ তবে, গুজরাত, মধ্যপ্রদেশের পাশাপাশি, অসম মডেলে রাজ্যে এই UCC কার্যকর করতে চাইছে বর্তমান বিজেপি সরকার৷ এ প্রসঙ্গে কী বক্তব্য রাজ্যের প্রথমসারির বিজেপি নেতাদের? আসুন জেনে নেওয়া যাক UCC নিয়ে কী জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত? কী-ই বা বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের৷
অভিন্ন দেওয়ানি বিধি বিল সম্পর্কে কথা বলতে গিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘এক দেশ এক আইন, ওয়ান নেশন ওয়ান ল৷ এটা চিরকালই আমাদের ভারতীয় জনতা পার্টির সব ম্যানিফেস্টোতে ছিল৷ সেটারই একটা প্রতিচ্ছিবি পশ্চিমবঙ্গে আসছে৷’’ তিনি জানান, এই বিল-এ কী আছে, কোন বিষয়ে ‘নাম কা ওয়াস্তে’ বিতর্ক রয়েছে, সেটা তো দেখা যাবে৷
রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের মতে, ‘‘আশাকরি হবে৷ কিন্তু এটা অত সহজ নয়, অনেক রকমের সংশোধন করতে হবে হয়ত৷ সব টাইম টেবিল (সব রাজ্যের বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট) এক করতে হবে৷ এটা একটা বড় প্রকল্প৷ আমার মনে হয়, উদ্দেশ্যটা আমি সমর্থন করি৷ কীভাবে হবে, সেটা অবশ্য সামনে গেলেই বোঝা যাবে৷’’
UCC বিল নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমাদের যে সংকল্প পত্র, যাকে আমরা ভরসা পত্র নাম দিয়েছিলাম, সেখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ইউসিসি লাগু করবে৷ মানুষ আমাদের ক্ষমতায় এনেছে৷ আমাদের ভরসা পত্রতে যা যা ছিল, তা আমরা পূরণ করব৷’’
মন্ত্রীর কথায়, ‘‘ইউসিসি-র বিষয়টি ভারতীয় সংবিধানের মূল যে আত্মা, তার মধ্যেই আছে৷ সেখানে স্পষ্ট করে বলছে, ভারতীয় সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অধিবাসীর সমান আচরণ করবে৷ সেটাই হচ্ছে৷’’




Post Comment