দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার, রোষের মুখে তৃণমূল কাউন্সিলর

দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার, রোষের মুখে তৃণমূল কাউন্সিলর

উত্তর ২৪ পরগনা, দমদম : দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার। রোষের মুখে তৃণমূল কাউন্সিলর তাপস রায়। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী-র সামনেই তৃণমূল কাউন্সিলরকে মার। তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের গায়ে কালি ঢেলে মারধর। দমদমে ওয়ার্ড অফিস থেকে উদ্ধার প্রচুর জমি-বাড়ির দলিল। মিলেছে প্রচুর ভোটার, আধার ও রেশন কার্ড। ‘এলাকায় তোলাবাজি করতেন তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবদল। মানুষকে ভয় দেখিয়ে জমি-বাড়ির দলিল কেড়ে নেওয়া হত। দলিল কেড়ে প্রোমোটারের হাতে তুলে দিতেন তৃণমূল কাউন্সিলর’, অভিযোগ বিজেপি বিধায়কের। তৃণমূল কাউন্সিলর-সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।                

কারও বিরুদ্ধে তোলবাজির অভিযোগ তো কারও বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ…জেলায় জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। তেমনই রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।                

তারাতলাকাণ্ডে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে SIT, ধৃতকে সঙ্গে নিয়েই তল্লাশি 

নিকাশী থেকে রাস্তার বেহাল দশা, প্রতিবাদে তৃণমূল পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান। তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশী থেকে রাস্তা। দীর্ঘদিন অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় তৃণমূল কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর বাড়ি ঘিরে বিক্ষোভ।              

হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য 

হালিশহরে তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিক্ষোভ। হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম। ডিম ছোড়া হল প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের ভাই পাপন ঘোষকেও। তোলাবাজি অভিযোগে আগেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান ও তাঁর ভাই। তদন্তের জন্য় ধৃত ২জনকে হাজিনগরের একটি নির্মীয়মাণ আবাসনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের করার সময় তাঁদের লক্ষ্য় করে ডিম ছোড়ে উত্তেজিত জনতা। 

গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ধৃত নন্দগোপাল সাউ পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে দাবি, শনিবার বিকেলে সন্দেহের বশে প্রথমে স্থানীয়রা পাকড়াও করে তাঁকে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, তল্লাশি চালিয়ে তৃণমূল নেতার বাইকের ডিকি থেকে গাঁজা উদ্ধার করা হয়।           

Post Comment

You May Have Missed