সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ

সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ

কলকাতা: নতুন সিরিজে অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)। সঙ্গে থাকছেন, উষসী রায় (Ushashi Ray) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। নতুন থ্রিলার ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন, অরিজিৎ তোতোন চক্রবর্তী (Arijeet Toton Chakrabarty)। সিরিজের নাম, ‘হ্যালো স্ট্রেন্জার’ (Hello stranger)। বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই কাজ করছেন রাহুল, সৌম্যর ক্ষেত্রেও তাই। অন্যদিকে বেশ অনেকদিন পরে উষসীকে একটি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। সব মিলিয়ে অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন এই সিরিজ মুক্তির। জানা যাচ্ছে, ‘জি ফাইভ’ (Zee 5)-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই সিরিজ। 

নতুন কাজ নিয়ে রাহুল

নতুন কাজ এবং নিজের চরিত্র নিয়ে রাহুল বলছেন, ‘উষসীর সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব, তবে ওর সঙ্গে এই প্রথমবার কাজ করার সুযোগ পেলাম। এটা আবার কাছে একটা দারুণ ব্যাপার তো বটেই। বহু বছর আগে, উষসীর বাবা, দেবু’দার পরিচালনায় প্রথম সিনেমায় কাজ করেছিলাম আমি। এখনও এই সিরিজের শ্যুটিং চলছে। যেহেতু এটি একটি থ্রিলার ওয়েব সিরিজ, সেই কারণে আমার চরিত্র বা গল্প নিয়ে বিশেষ কিছু বলা ঠিক হবে না। তবে গল্পটা আকর্ষণীয় বলে মনে হয়েছে বলেই, রাজি হয়েছিলাম কাজটা করতে। আশা করি, মানুষের ভাল লাগবে এই কাজটা।’ প্রসঙ্গত, এর আগে, টলিউডে এবং মুম্বইতে একাধিক কাজ করেছেন রাহুল। সদ্যই প্রকাশ্যে এসেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা, স্নেহাশীস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। কলকাতা এবং মুম্বই, ২ মিলেই হবে শ্যুটিংয়ের কাজ। 

অন্যদিকে, সৌম্য সদ্য অভিনয় করলেন, ‘উইন্জোজ’ (Windows) প্রযোজনা সংস্থার নতুন সিনেমা, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য। তিনি ইতিমধ্যেই টলিউড পেরিয়ে, বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও। এবার একেবারে নতুন ভূমিকায়, নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। উষসীকেও বেশ অনেকদিন বড়পর্দায় দেখা যায়নি। তবে তিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয় করছেন বর্তমানে। তাঁকে আপাতত নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় দর্শকেরা।

আরও পড়ুন: Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতা!

 

Previous post

শাশুড়ি, বৌমা, ননদ, একই পরিবারে থাকলে ৩ মহিলাই পাবেন তো অন্নপূর্ণার ৩০০০ টাকা…? জেনে নিন জরুরি প্রশ্নের উত্তর

Next post

তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে ‘সবাই সমান’, গেল বার্তা

Post Comment

You May Have Missed