শাশুড়ি, বৌমা, ননদ, একই পরিবারে থাকলে ৩ মহিলাই পাবেন তো অন্নপূর্ণার ৩০০০ টাকা…? জেনে নিন জরুরি প্রশ্নের উত্তর
লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা যোজনা উভয়ের অর্থ কি একত্রে আসবে?পশ্চিমবঙ্গের অনেক মহিলাই ভাবছেন যে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা যোজনা দুই প্রকল্প থেকেই একযোগে লাভবান হবেন হয়ত। কিন্তু তা মোটেই সঠিক নয়। এই প্রকল্পটি পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্থলাভিষিক্ত হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (G&OBC) মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (SC/ST) মহিলাদের প্রতি মাসে ১,৭০০ টাকা দেওয়া হতো। কিন্তু, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে, কোনও জাতিগত বৈষম্য ছাড়াই সমস্ত মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এর অর্থ হল, বছরে ৩৬,০০০ টাকা সরাসরি মহিলাদের হাতে যাবে।



Post Comment