কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

কলকাতা : সকালে কালীঘাট, দুপুরে বেলগাছিয়া। মেট্রো স্টেশনে সবে ঢুকছিল ট্রেন। ডাউন লাইনের বাঁকে আলোর দেখা পেতেই স্টেশনের শেষ প্রান্তের হলুদ লাইনের দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন যাত্রী। ট্রেন ঢুকতেই ঝাঁপ। দুপুর ৩.০৯ নাগাদ ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া মেট্রো স্টেশনে। এই জেরে ব্যাহত হয়েছে দমদম থেকে কবি নজরুল রুটের মেট্রো চলাচল। সূত্রের খবর, বর্তমানে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম অবধি মেট্রো চলছে।                                                       

শনিবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনে ঘটে একই ঘটনা। মেট্রো ঢোকার সময় এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর ফলে অফিস টাইমে সমস্যায় পড়েন সকলে, বিঘ্ন ঘটে মেট্রো পরিষেবায় ৷ কালীঘাটের এই ঘটনার পর বেশ কিছুটা সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করে। রবীন্দ্রসদন থেকে সরোবর পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয়ে যায়। এরপর আবার বেলগাছিয়া মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার ঘটনায় ফের সমস্যায় পড়েন  নিত্যযাত্রীরা।                    

সূত্রের খবর, খানিকক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ ৩.৫৬ মিনিট নাগাদ ফের ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়৷ জানা গিয়েছে ওই লাইনে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল পরিষেবা ৷               

কখনও মেট্রোর যান্ত্রিক ত্রুটি, কখনও রেকে সমস্যা, কখনও বা যাত্রীদের আত্মহত্যার চেষ্টা – প্রায়শই এইসব ঘটনা দেখা যায় কলকাতা মেট্রোয়। অনেকক্ষেত্রেই ব্যস্ত সময়, অফিস তাইমের ভিড় যখন প্রবল থাকে, তখন দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে পরিষেবা। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। মেট্রো স্টেশনে ঢুকে এভাবে লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা কবে বন্ধ হবে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ। কেন মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে না, সঠিক নিরাপত্তার ব্যবস্থা করে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।                     

Previous post

Kolkata Metro: সকালের পরে বিকেলেও ফের মেট্রোয় ঝাঁপ! ব্যাহত মেট্রো পরিষেবা, প্রবল সমস্যায় যাত্রীরা

Next post

‘শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি’ – ধৃত আরেক প্রাক্তন কাউন্সিলর

Post Comment

You May Have Missed