‘শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি’ – ধৃত আরেক প্রাক্তন কাউন্সিলর

‘শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি’ – ধৃত আরেক প্রাক্তন কাউন্সিলর

হিন্দোল দে, কলকাতা : গ্রেফতার কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তী। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ২৩ তারিখ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ৭ জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 

ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলা জমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তীকে। তাঁকে ঘিরে উঠল চোর স্লোগান। প্রিজন ভ্য়ান লক্ষ্য় করে ছোড়া হল ডিম। গত মঙ্গলবার, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। অভিযোগ, তাঁর বাড়িতে ঢুকে অত্য়াচার, লুঠপাট, এমনকী খুনের হুমকি পর্যন্ত দেন তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে চলে বিক্ষোভ। 

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার জালে ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আসছে তা শুনে আঁতকে ওঠার জোগাড়। সার্ভে পার্কের বাসিন্দারার বলছেন, ‘আজকে ১০৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম ছুঁড়ব। শুধু চোর না চরিত্রহীন। তোলাবাজ।’ গ্রেফতার হওয়া তারকেশ্বরের বিরুদ্ধে এক অভিযোগকারীর বিস্ফোরক অভিযোগ, ‘আমার বাড়ি ৪০০-৫০০ লোক ঘিরে ফেলে চারদিক থেকে। ১০জনকে সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। সাংঘাতিক অত্য়াচার, লুঠপাট চালায়। খুন করার হুমকি পর্যন্ত দিয়ে যায় আমার বউকে। পেলে ওকে খুন করে দেব। মিথ্য়ে মামলা দেওয়া, আমাদের কর্মীদের উপর মিথ্য়ে মামলা দেওয়া, আমার নামে মিথ্য়া মামলা দেওয়া, লোক সাজিয়ে, এটা করে গেছে দিনের পর দিন।’ 

তারকেশ্বর চক্রবর্তীকে সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করার পর পূর্ব যাদবপুর থানার বাইরে সার্ভে পার্ক এলাকার বাসিন্দারা ডিম হাতে অপেক্ষা করছিলেন। ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, ‘চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে। এরকম চোর… এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে। নিজের ফ্ল্য়াট কিনেছে। কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে। ওঁকে মারব বলে, চরিত্রহীনকে মারব বলে ডিম নিয়ে এসেছি।’ 

Previous post

কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

Next post

Tagore Cultural Centre: কবিগুরুকে ঘিরে নয়া পরিকল্পনা সরকারের, বাজেটে বড় বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর! খুশিতে ডগমগ রবীন্দ্রপ্রেমীরা

Post Comment

You May Have Missed