কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত! ১৫ দিনের মধ্যে সমীক্ষা শুরু, তারপরে কোন পদক্ষেপ?

কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত! ১৫ দিনের মধ্যে সমীক্ষা শুরু, তারপরে কোন পদক্ষেপ?

Last Updated:

কলকাতায় আপাতত হকার উচ্ছেদ হচ্ছে না। কলকাতা পুরসভায় সব পক্ষের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন টাউন ভেনডিং কমিটির সদস্যরা।

হকার উচ্ছেদ নিয়ে কী পদক্ষেপ
হকার উচ্ছেদ নিয়ে কী পদক্ষেপ

কলকাতা: আপাতত কলকাতায় হকার উচ্ছেদ হচ্ছে না। শনিবার পালাবদলের পর এই প্রথম কলকাতা পুর সভায় টাউন বেন্ডিং কমিটির সদস্য, কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন টাউন ভেনডিং কমিটির সদস্যরা।

কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুর সভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন হকার সংগ্রাম কমিটি সভাপতি শক্তিমান ঘোষ। বৈঠকে শহরের সমস্ত ফুটপাথের এক-তৃতীয়াংশ (১/৩) জায়গা শুধুমাত্র হকারদের জন্য বরাদ্দ থাকবে। বাকি দুই তৃতীয়াংশ পথচারী দের জন্য ছেড়ে রাখতে হবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শক্তিমান ঘোষ। নিয়ম অনুযায়ী হকারদের সেই সীমানা নির্ধারণ করা হয়েছে। সেটা মেনেই মেনে বসতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

প্রসঙ্গত ২০১৫ সালের তালিকা অনুযায়ী শহরে ২ লক্ষ ৭৫ হাজার হকার থাকার কথা। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে অনেক জায়গায় স্থায়ী দোকানদারদের সমস্যা বেড়েছে। আবার ফুটপাত দখল করে হকার দের বসার জন্য সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা ও বৃদ্ধি পেয়েছ। ফলে নতুন সরকার আসার পর বেআইনি হকার দের উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত কলকাতায় হকার উচ্ছেদ এখনই হচ্ছ না বলে জানালেন টাউন ভেনডিং কমিটির সদস্যরা।

কলকাতার ৫৮ টি নন হাকিং জোন থেকে হকার মুক্ত করতে হবে বলে কলকাতা পুরসভার সিদ্ধান্ত একমত টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। বিগত সরকারের আমলে ৮৭২৭ জন হকারদের ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করার কথা হলেও এখন পর্যন্ত সেটা করে উঠা সম্ভব হয়নি। ফলে হাকর দের নিয়ে নতুন করে সমীক্ষা হবে বলে বৈঠকে সদস্যদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান ও কলকাতা পুর সভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে। বিশেষ করে কলকাতার ৫৮টি গুরুত্বপূর্ণ মোড় গুলি থেকে হকার মুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশ দ্বার-সহ যেখনে যেখনে হকিং জোন রয়েছে। সেই সব জায়গায় কোনো হকার বসতে পারবে না বলে বৈঠকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন প্রশাসক ও পুর কমিশনার স্মিতা পান্ডে।

আগামী ১৫ দিনের মধ্যে সমীক্ষা শুরু হবে। যেখনে বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধি ও টাউন ভেন্ডিং কমিটির সদস্য-সহ কলকাতা পুর সভার আধিকারিক এবং কলকাতা পুলিশের আধিকারিকরা যৌথ ভাবে পরিদর্শন করে তাদের সমীক্ষা রিপোর্ট চেয়ারম্যান স্মিতা পান্ডের কাছে জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। এদিন বৈঠকে লালবাজারের পুলিশ আধিকারিক সহ কলকাতা পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাস-সহ অন্যন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত! ১৫ দিনের মধ্যে সমীক্ষা শুরু, তারপরে কোন পদক্ষেপ?

Previous post

সবুজ জ্বালানি বিপ্লবে বড় ঘোষণা সাগর আদানির! বিদ্যুতের ভবিষ্যৎ ও সাশ্রয়ী সমাধানে দেখালেন নয়া দিশা

Next post

‘আগে ২১শে জুলাই পালন করতে এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার’, বলছেন আখরুজ্জামান

Post Comment

You May Have Missed