School Micro Composting Plant: স্কুল চত্বরেই মাইক্রো কম্পোস্টিং প্লান্ট! তাক লাগাল গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুল, মডেল দেখতে ছুটে এলেন তাইওয়ানের পড়ুয়া-শিক্ষকরা

School Micro Composting Plant: স্কুল চত্বরেই মাইক্রো কম্পোস্টিং প্লান্ট! তাক লাগাল গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুল, মডেল দেখতে ছুটে এলেন তাইওয়ানের পড়ুয়া-শিক্ষকরা

Last Updated:

School Micro Composting Plant: স্কুলের অভিনব আবর্জনা মুক্ত ক্যাম্পাস ও মাইক্রো কম্পোস্টিং প্লান্টের কর্মপদ্ধতি খতিয়ে দেখতে সুদূর তাইওয়ান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এসে পড়ুয়াদের তৈরি মডেলের ভূয়সী প্রশংসা করে। জেলাজুড়ে সাড়া ফেলেছে গ্রামীণ এই স্কুলের অভাবনীয় উদ্যোগ।

+

গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুলের জিরো ওয়েস্ট ক্যাম্পাসে তৈরি মাইক্রো কম্পোস্টিং প্লান্টের সামনে তাইওয়ানের ফু-জেন ক্যাথলিক ইউনিভার্সিটির প্রতিনিধি দল ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুলে বসানো হল জেলার প্রথম মাইক্রো কম্পোস্টিং প্লান্ট। স্কুলের নিজস্ব প্রচেষ্টায় প্রফেসর ডঃ সাধন কুমার ঘোষের সুচিন্তিত পরামর্শে এই এমসিপি তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে এই স্কুল ‘জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি’ ক্যাম্পাসে পরিণত হয়েছে।

এই কাজ কীভাবে হয়েছে তা দেখতে সুদূর তাইওয়ান থেকে ফু-জেন ক্যাথলিক ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা এসেছিলেন। ১১ জনের ওই দলের সামনে একটি মডেল ছাত্র-ছাত্রীরা তৈরি করে দেখান। এছাড়াও আরও অন্যান্য মডেল প্রদর্শিত হয়েছে। বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করা যায় সেই সংক্রান্ত মডেল দেখানো হয় তাদের। আইএসডব্লুএমএডব্লু প্রজেক্টের অংশ এটি। এখানে স্কুল চত্বররকে ওয়েস্ট ফ্রি রাখা হবে। প্লাস্টিকের বোতল, কলম সহ স্কুলে ব্যবহৃত আরও অন্যান্য জিনিসপত্র রিসাইকেল করা যাতে যায় সেজন্য সেগুলি যত্রতত্র না ফলে এক জায়গায় জড়ো করা হবে। এরপর সেগুলি ছোট ছোট টুকরো করে আবার পুন:ব্যবহার যোগ্য করে তোলার প্রয়াস করা হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

School Micro Composting Plant: স্কুল চত্বরেই মাইক্রো কম্পোস্টিং প্লান্ট! তাক লাগাল গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুল, মডেল দেখতে ছুটে এলেন তাইওয়ানের পড়ুয়া-শিক্ষকরা

Previous post

South 24 Parganas News: বারবার বাঁধ দেওয়ার খরচ এবার অতীত, উত্তাল ঢেউ রুখতে ফলতায় মাস্টারস্ট্রোক! বছরের পর বছর নিশ্চিন্ত থাকবেন

Next post

Missing Girl Rescued: পথ হারিয়ে পাটনা থেকে খড়্গপুরে হাজির তরুণী, হ্যাম রেডিওর তৎপরতায় মিলল আসল পরিচয়! হাসি ফিরল পরিবারে

Post Comment

You May Have Missed