‘তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী?’ পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় বলতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

‘তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী?’ পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় বলতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের একটি ব্যাখ্যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণের নথি, এটি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। কারণ, অনেকের প্রশ্ন— ভারতীয় পাসপোর্ট তো শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়, তাহলে সেটি নাগরিকত্বের প্রমাণ নয় কীভাবে?এই ব্যাখ্যা সামনে আসার পরই এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি ট্রেন্ড করতে শুরু করে। বহু নেটিজেন প্রশ্ন তোলেন, যদি পাসপোর্ট, আধার কার্ড বা ভোটার আইডি— কোনওটিই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হয়, তাহলে ভারতে নাগরিকত্ব প্রমাণের নির্ভরযোগ্য নথি আসলে কোনটি?

Previous post

Taratala News Today: তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে মৃত বেড়ে ৭, উদ্ধার করা হল ২৯ জনকে, গ্রেফতার মালিক শম্ভুনাথ বেহরা

Next post

IMD West Bengal Weather Forecast: সকাল থেকেই মেঘলা আকাশ, বৃহস্পতিতে দিনভর উত্তর-দক্ষিণে তোলপাড় ঝড়বৃষ্টি, কলকাতায় কেমন আবহাওয়া? জানুন

Post Comment

You May Have Missed