সুশান্তের মৃত্যুর পরে ‘ডাইনি’ বলেছিল লোকে! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া

সুশান্তের মৃত্যুর পরে ‘ডাইনি’ বলেছিল লোকে! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া

কলকাতা: জীবনের একটা কঠিন সময়ে পেরিয়ে এসেছেন তিনি। একদিকে প্রিয় মানুষকে হারিয়ে ফেলা, অন্যদিকে, সেই মানুষটার মৃত্যুর জন্য, গোটা বিশ্ব দায়ী করেছিল তাঁকেই। রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরে, সত্যিটা জানার আগেই, সবাই আঙুল তুলেছিল রিয়ার দিকে। ২০২০ সালের ১৪ জুন হঠাৎ আসে দুঃসংবাদটা। অকালেই প্রাণ ঝরে যায়, বলিউডের অন্যতম সম্ভাবনাময় একজন অভিনেতার। সুশান্ত সিংহ রাজপুত। মুম্বইতে তাঁর ফ্ল্যাটেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপরে তদন্তে উঠে আসে যে, জীবনের শেষ দিন পর্যন্তও রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন সুশান্ত। একটা সময়ে, সুশান্তের ফ্ল্যাটেই একত্রবাস করতেন রিয়া আর সুশান্ত। তবে তদন্তে রিয়া জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই, নিজের সামান্য কিছু জিনিস নিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। 

সুশান্তের মৃত্যুতে তোলপাড় হয়েছিল রিয়ার জীবনও!

সময় গড়িয়েছে। সুশান্তের মৃত্যুতদন্ত এগিয়েছে, পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তবে এর কারণ হিসেবে একাধিক তত্ত্বও উঠে এসেছে। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন, বলিউডের রাজনীতিকেই। অনেকে আবার সরাসরি আঙুল তুলেছিলেন রিয়ার দিকে। বলেছিলেন, রিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি মাদক নেওয়া ও পাচার করার অভিযোগ উঠেছিল রিয়া এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এই অভিযোগে রিয়া এবং তাঁর ভাইকে জেলে পর্যন্ত থাকতে হয়েছিল। তবে সে সব এখন অতীত। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রিয়া, তবে সুশান্তের অধ্যায় কখনোই ভুলতে পারেননি তিনি। একদিকে যেমন তিনি ভালবাসার মানুষকে ভুলতে পারেননি, তেমনই ভুলতে পারেননি জীবনের অন্ধকার সেই অধ্যায়ের কথাও। সদ্যই এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন রিয়া।

‘ডাইনির বদলা’ নামে শো করবেন, ভেবেছিলেন রিয়া!

রিয়া বর্তমানে তাঁর ভাই, সৌভিকের সঙ্গে একটি ব্যবসা চালান। তবে একটি সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, তিনি এবং তাঁর ভাই সৌভিক আলাদা থাকেন। তাঁরা একসঙ্গে ব্যবসা করেন বটে, তবে বাড়িতে একসঙ্গে থাকেন না। একটা সময়ে তাঁরা একসঙ্গে থাকতেন বটে, তবে সেই সময়ে ভাইবোনে ভীষণ অশান্তি হত। রিয়া অনেক সময়েই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেন সৌভিককে। তবে তাঁরা আলাদা থাকা শুরু করার ফলে, সমস্যা অনেকটাই মিটেছে। রিয়া একটি পডকাস্ট চ্যানেলও শুরু করেছেন, তার নাম রেখেছেন, ‘চ্যাপ্টার ২’। তবে প্রথমে রিয়া ভেবেছিলেন, এই পডকাস্ট শোয়ের নাম রাখবেন, ‘ডাইনির বদলা’। এই নামে একটি টি-শার্ট ও তৈরি করবেন বলে ভেবেছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পরে, অনেকেই রিয়াকে ‘ডাইনি’ আখ্যা দিয়েছিল। সেই কারণেই রিয়া ভেবেছিলেন, শোয়ের এই নাম রাখবেন। এরপরে তিনি ভেবেছিলেন, ‘ব্ল্যাক শিপ’। এই নামে একটি ব্রেসলেট পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন তিনি। তবে অনেকেই তাঁকে পরামর্শ দেন, এত নেতিবাচক না ভাবতে। সেই কারণেই তিনি এই শো-এর নাম রাখেন, ‘চ্যাপ্টার ২’। অন্যদিকে সৌভিকও জানিয়েছেন, তিনি পড়াশোনায় ভাল ছিলেন। জীবন অন্যভাবেও কাটতে পারত। কিন্তু সুশান্তের মৃত্যু যেন বদলে দেয় সবটা।

আরও পড়ুন: Kangana Ranaut: ‘বাবা-মাকে দায়ী করা কখনোই..’, কেতনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত!

 

Previous post

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে

Next post

স্বাস্থ্য পরিষেবায় দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে আদানি গ্রুপের হাত ধরে আসছে ‘আদানি হেলথ সিটি’

Post Comment

You May Have Missed